ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

গোপনে অশ্লীল ভিডিও তৈরি, পুলিশের জালে স্বামী-স্ত্রী

ছবি- এ আই

গোপনে নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ।

রবিবার (৭ জুন) রাত সাড়ে ১২টার দিকে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন- পিরোজপুর মধ্যরাস্তা এলাকার বাসিন্দা শেখ মারুফ আহম্মেদ (৩০) ও তার স্ত্রী নূরে জান্নাত মিতু (২৫)।

মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, টাকা লেনদেন নিতে দুই বোনের স্বামীদের মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে বড় বোনের স্বামী সামিউল ইসলাম সজীব রাজশাহীর মতিহার থানায় প্রতারণা মামলা করেন। ওই মামলায় গত ২৮ এপ্রিল বোন নূরে জান্নাত মিতু ও তার স্বামী শেখ মারুফ আহম্মেদকে জেলও খাটতে হয়েছে।

তিনি আরও বলেন, ছোট বোন মিতু ও তার জামাই জামিনে বের হয়ে গত ১৯ মে রাতে বড় বোনের নগ্ন ছবি এবং ভিডিও এডিট করে তার মায়ের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে হুমকি দেয়। এ ঘটনায় ২১ মে বোয়ালিয়া থানায় মামলা পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

ভুক্তভোগীর স্বামী বলেন, আমার শ্যালিকা ও তার স্বামী ১৫ লাখ টাকা ধার নেয়। টাকা না দিয়ে প্রতারণার আশ্রয় নেয় তারা। এর পরিপ্রেক্ষিতে থানায় মামলা করি। মামলা থেকে বাঁচতে তারা আমার স্ত্রীর নগ্ন ছবি বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

তিনি আরও বলেন, শ্যালিকা মিতু গোপনে আমার স্ত্রীর নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে সংরক্ষণ করে। পরে তার স্বামী শেখ মারুফ আহম্মেদ এইআই প্রযুক্তির ব্যবহার করে আরও নতুন নগ্ন ছবি ও ভিডিও তৈরি করে শাশুড়ির কাছে পাঠিয়ে বিভিন্নভাবে হুমকি দেয়। পরে এ ঘটনায় মামলা করি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, স্বামী-স্ত্রী নগরীর রূপাতলী হাউজিংয়ের একটি বাসায় আশ্রয় নিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। পরে রাজশাহী থানা পুলিশের টিম আসলে তাদের কাছে হস্তান্তর করা হয়।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর২০২৬
Live Updates by News Bijoy 24

রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

গোপনে অশ্লীল ভিডিও তৈরি, পুলিশের জালে স্বামী-স্ত্রী

আপডেট সময় ০১:৫০:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

গোপনে নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন