কুড়িগ্রামে পিপলস ওরিয়েন্টড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)’র নাগেশ্বরী শাখা অফিস এর শুভ উদ্বোধন ও ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন লালমনিরহাট জোন,হাতিবান্ধা রিজিওন এর আয়োজনে, নাগেশ্বরী উপজেলা শাখায় ১৪জন সফল কৃষাণির মাঝে ৫ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পিপলস ওরিয়েন্টড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)’র সহকারী পরিচালক মোঃ মোস্তাহিদুর রহমান, কর্মসূচি ব্যবস্থাপক মোঃ লুৎফর রহমান, সহকারী কর্মসূচি ব্যবস্থাপক মোঃ ছাদেকুল ইসলাম,সিনিয়ার শাখা ব্যবস্থাপক, শফিকুল ইসলাম,সিনিয়ার শাখা ব্যবস্থাপক, বজলুর রহমান ও ফিল্ড অফিসার গন ও রুপালি ব্যাংক নাগেশ্বরী শাখার ,ম্যানেজার সফিয়ার রহমান ,বনিক সমিতির সভাপতি ফজলুর রহমান সহ আরো অনেকে।
ব্রেকিং
কৃষি উন্নয়নে পপি’র উদ্যোগ: নাগেশ্বরীতে শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ অনুষ্ঠান
-
এম এইচ শাহীন,কুড়িগ্রাম প্রতিনিধি - আপডেট সময় ০৯:৫৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- 10
জনপ্রিয় সংবাদ
এম এইচ শাহীন,কুড়িগ্রাম প্রতিনিধি 































