ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট শাহনাজ পারভীন

আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেত্রী অ্যাডভোকেট শাহনাজ পারভীন। দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং সামাজিক দায়বদ্ধতামূলক কাজের অভিজ্ঞতা তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

জানা গেছে, অ্যাডভোকেট শাহনাজ পারভীন বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুড়িগ্রাম জেলা ইউনিটের আহ্বায়ক কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল কুড়িগ্রাম জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় রাজনীতিতে তার সম্পৃক্ততা দীর্ঘদিনের। ছাত্র রাজনীতি থেকে শুরু করে দলের বিভিন্ন সহযোগী সংগঠনে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও দলীয় আদর্শে অবিচল থেকে কাজ করে গেছেন। সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামেও তিনি সহযোগী যোদ্ধা হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও তার অবদান উল্লেখযোগ্য। অসহায় মানুষের আইনগত সহায়তা প্রদান, নারী অধিকার রক্ষা, শিক্ষা উন্নয়ন এবং মানবিক কার্যক্রমে তিনি নিয়মিত সম্পৃক্ত রয়েছেন। স্থানীয়রা তাকে একজন ত্যাগী, সৎ ও সাহসী নেতৃত্ব হিসেবে দেখছেন।

সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেলে কুড়িগ্রামের সার্বিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন অ্যাডভোকেট শাহনাজ পারভীন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

বিশ্বকাপে নতুন মাইলফলকের দ্বারপ্রান্তে মেসি

কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট শাহনাজ পারভীন

আপডেট সময় ০৯:১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেত্রী অ্যাডভোকেট শাহনাজ পারভীন। দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং সামাজিক দায়বদ্ধতামূলক কাজের অভিজ্ঞতা তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন