ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

কিশোর গ্যাংবিরোধী অভিযান, কুমিল্লায় আটক আরও ৫১৯ জন

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আরও ৫১৯ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত অভিযানে তাদের আটক করে পুলিশ।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় কুমিল্লা জেলায় কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৮টি থানায় জেলা পুলিশের সব ইউনিট এবং ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশ একযোগে অভিযান চালায়।
এ অভিযানে কুমিল্লা মহানগরের বিভিন্ন স্থানে এবং প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে কিশোর বয়সী বখাটেদের দৌরাত্ম্য রয়েছে, সেসব স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতের অভিযানে ৫১৯ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উঠতি বয়সী কিশোরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এমন অভিযান চালানো হচ্ছে। তবে এতে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়েও কঠোর মনিটরিং করা হচ্ছে। কিশোর অপরাধ রোধ করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

এর আগে কুমিল্লায় সাত দফার অভিযানে কিশোর গ্যাংয়ের বিভিন্ন গ্রুপের প্রধানসহ মোট ২৯৫৩ জনকে আটক করা হয়। গতকালের অভিযানসহ মোট আটকের সংখ্যা দাঁড়াল ৩৪৭২ জনে। তাদের মধ্যে অন্তত ১০০০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তাকে হত্যার সঙ্গে কিশোর গ্যাং সদস্যদের নাম আসে। এর পরই নড়েচড়ে বসে পুলিশ।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

কিশোর গ্যাংবিরোধী অভিযান, কুমিল্লায় আটক আরও ৫১৯ জন

আপডেট সময় ১২:১৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আরও ৫১৯ জনকে আটক করা হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন