ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় আরও চার নেতা

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) তারা দলের সব পদ থেকে অব্যাহতি চেয়ে আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পৃথক পৃথকভাবে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারীরা হলেন- যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন, আইসিটি সেলের প্রধান ফারহাদ আলম ভূঁইয়া এবং কেন্দ্রীয় সদস্য আল আমিন আহমেদ টুটুল।

পদত্যাগপত্রে মুশফিক উস সালেহীন উল্লেখ করেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে এনসিপির অন্তর্ভুক্ত হওয়ার সিদ্ধান্তের সঙ্গে তিনি নীতিগতভাবে একমত নন। এ বিষয়ে তিনি আগে কার্যনির্বাহী পরিষদের সভায় ‘নোট অব ডিসেন্ট’ আকারে এবং পরে স্মারকলিপির মাধ্যমে আপত্তি জানিয়েছিলেন। তার মতে, ওই জোটে যোগদান জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং অন্তর্ভুক্তিমূলক নাগরিক রাষ্ট্র গঠনের রাজনৈতিক লক্ষ্যের সঙ্গে সাংঘর্ষিক।

অন্যদিকে খান মুহাম্মদ মুরসালীন ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের পদত্যাগের কথা জানান। ভিডিওর ক্যাপশনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তবে বৃহস্পতিবার থেকে তিনি দলের সব দায়িত্ব ও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে সরে যাচ্ছেন না। ‘দেখা হবে রাজপথে’ এমন মন্তব্যও করেন তিনি।

এ ছাড়া আইসিটি সেলের প্রধান ফারহাদ আলম ভূঁইয়া আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয় সদস্য আল আমিন আহমেদ টুটুলও একইভাবে পদত্যাগপত্র দেন। টুটুল তার পদত্যাগপত্রে বলেন, দলের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ স্পষ্ট না হওয়া এবং সদস্যদের মধ্যে বৈষম্য তৈরির কারণে তিনি স্বেচ্ছায় এনসিপির সব দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন।

এর আগে (৩১ ডিসেম্বর) রাতে ৯টার দিকে এনসিপির হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগপত্র যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। এক বাক্যের ওই পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘আমি জাতীয় নাগরিক পার্টির সকল পদ থেকে পদত্যাগ করছি।’ পদত্যাগের অনুলিপি এনসিপির সদস্যসচিব, দপ্তর সেল ও সকল কেন্দ্রীয় সদস্যের কাছে পাঠানো হয়েছে।

এরও আগে শনিবার (২৭ ডিসেম্বর) তাসনিম জারা ফেসবুকে পোস্ট দিয়ে জানান তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তার সংসদীয় আসন ঢাকা-৯ (সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা)।

এরপর খবর আসে তানসিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহও এনসিপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে তিনি গণমাধ্যমে জানিয়েছেন।

নিউজবিজয়২৪.কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

ম্যানেজার পদে নিয়োগ, কর্মস্থল ঢাকা

এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় আরও চার নেতা

আপডেট সময় ০২:৩০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) তারা দলের সব পদ থেকে অব্যাহতি চেয়ে আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পৃথক পৃথকভাবে পদত্যাগপত্র জমা দেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন