ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ঈদে সুস্বাদু আখনি পোলাও

পরিবার বা প্রিয়জনকে চমকে দিতে বিশেষ দিনে অনেকেই ভিন্ন কিছু রান্না করতে পছন্দ করেন। তাই এবারের ঈদের আয়োজনে রাখতে পারেন সুস্বাদু খাসির মাংসের আখনি পোলাও। সঠিক রেসিপি মেনে রান্না করলে খুব অল্প সময়েই তৈরি করা যায় জিভে জল আনা এই রাজকীয় পদটি। চলুন, জেনে নিই রেসিপিটি।
প্রয়োজনীয় উপকরণ
মাংস রান্নার জন্য: দেড় কেজি খাসির মাংস, পেঁয়াজ-আদা-রসুন ও কাঁচা মরিচ বাটা, টকদই, গরম মসলা গুঁড়া, তেল ও স্বাদমতো লবণ।

আখনি পানির জন্য: দেড় লিটার পানি, কয়েক টুকরো হাড়, শাহী জিরা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, তেজপাতা ও দারুচিনি।
পোলাওয়ের জন্য: ৫০০ গ্রাম বাসমতি বা পোলাও চাল, ঘি, মাওয়া, গুঁড়া দুধ, কিশমিশ, বাদাম কুচি, আলুবোখারা ও সেদ্ধ ডিম।

রান্নার পদ্ধতি

মাংস তৈরি: প্রথমে খাসির মাংস ধুয়ে টকদই ও সব বাটা মসলা দিয়ে এক ঘণ্টা মেরিনেট করে রাখুন। এরপর সসপ্যানে তেল ও পেঁয়াজ কুচি ভেজে মাংস দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিন। রান্না শেষ হলে মাংস আলাদা পাত্রে তুলে রাখুন।

আখনি পানি প্রস্তুত: অন্য একটি পাত্রে পানির সঙ্গে হাড় ও সব আস্ত গরম মসলা দিয়ে জ্বাল দিন। পানি কমে ১ লিটার হয়ে এলে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিন।

পোলাও দমে রান্না: এবার ধুয়ে রাখা চালের সঙ্গে ১ লিটার আখনি পানি, গুঁড়া দুধ ও গরম মসলা দিয়ে নাড়তে থাকুন। চাল ফুটে উঠলে কিশমিশ, বাদাম, আলুবোখারা ও বেরেস্তা দিয়ে দমে রাখুন।

১০ মিনিট পর ঢাকনা খুলে রান্না করা মাংস ও মাওয়া সাজিয়ে দিন। সবশেষে আরো ১৫ মিনিট মৃদু আঁচে দমে রাখলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু আখনি পোলাও।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

ঈদে সুস্বাদু আখনি পোলাও

আপডেট সময় ০৫:১৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

পরিবার বা প্রিয়জনকে চমকে দিতে বিশেষ দিনে অনেকেই ভিন্ন কিছু রান্না করতে পছন্দ করেন। তাই এবারের ঈদের আয়োজনে রাখতে পারেন সুস্বাদু খাসির মাংসের আখনি পোলাও। সঠিক রেসিপি মেনে রান্না করলে খুব অল্প সময়েই তৈরি করা যায় জিভে জল আনা এই রাজকীয় পদটি। চলুন, জেনে নিই রেসিপিটি।
প্রয়োজনীয় উপকরণ
মাংস রান্নার জন্য: দেড় কেজি খাসির মাংস, পেঁয়াজ-আদা-রসুন ও কাঁচা মরিচ বাটা, টকদই, গরম মসলা গুঁড়া, তেল ও স্বাদমতো লবণ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন