ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ঈদের দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৩

ঈদের দিনে দেশের বিভিন্ন জেলায় সড়কে ১৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। কেউ পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছিলেন, কেউ ঈদ উদযাপন করতে বের হয়েছিলেন বন্ধুদের সঙ্গে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে ৬ জন, দিনাজপুর ও পটুয়াখালীতে ২ জন করে এবং মাদারীপুর, গাইবান্ধা ও নড়াইলে একজন করে নিহত হয়েছেন।

গোপালগঞ্জে নিহত ৬
অন্তঃসত্ত্বা স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে ঈদ করবেন বলে ঢাকা থেকে বাসে করে রওনা হয়েছিলেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার কোলারদোনিয়া গ্রামের সোহাগ মিয়া (৪০)। দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বেদগ্রাম বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ মোট ৬ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন। এ সময় প্রাণ হারান সোহাগ, তার অন্তঃসত্ত্বা স্ত্রী খাদিজা বেগম ও ছয় বছরের ছেলে আহমদ আলী।

এ দুর্ঘটনায় নিহত অন্যরা হলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার সমরেশ ঢালীর ছেলে শাওন ঢালী ও একই উপজেলার মাহাবুব শেখের ছেলে শোয়েব শেখ।

পটুয়াখালীতে নিহত ২
পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ আল ফয়সাল (২২) ও তামিম ইকবাল (১৬) নামে দুই তরুণ।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পৌরশহরের গ্রামীণ ব্যাংকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম ইকবাল গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা মো. ঝিলাম মিয়ার ছেলে।

অন্যদিকে, নিহত আল ফয়সাল তামিরুল মিল্লাত মাদরাসার ঢাকার টঙ্গী শাখার এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি একই এলাকার ব্যবসায়ী আবুল হোসেন (আবু) মিয়ার ছেলে।

দিনাজপুরে ২ শিশু নিহত
দিনাজপুরের ঘোড়াঘাটে মায়ের সঙ্গে ঈদের দিন সকালে বাড়ি ফেরার পথে আব্দুল্লাহ (৪) ও আরিফা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই শিশুর মা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তিন জেলায় নিহত ৩
নড়াইলের লোহাগড়া উপজেলায় ঢাকা-বেনাপোল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সাব্বির গাজী (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শওকত হোসেন (১৯) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার আলমুন্সির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, গাইবান্ধায় সুন্দরগঞ্জে ঈদের দিনে প্রাণ হারালেন ৪৫ বছর বয়সী মালেকা বেগম। বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের মওলানা ভাসানী সেতুর উত্তরপ্রান্তে শহরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মালেকা বেগম উপজেলার হরিপুর ইউনিয়নের ডাঙ্গারচর গ্রামের পশু চিকিৎসক মনছুর আলীর স্ত্রী।

এছাড়া মাদারীপুরের শিবচরের বাস থেকে ছিটকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুসংলগ্ন সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাত্তার হাওলাদারের বাড়ি ফরিদপুরের সদরপুরে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।

ইতিহাসের এই দিনে : ৪ জুন ২০২৬ইং

ঈদের দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৩

আপডেট সময় ১০:৫৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

ঈদের দিনে দেশের বিভিন্ন জেলায় সড়কে ১৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। কেউ পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছিলেন, কেউ ঈদ উদযাপন করতে বের হয়েছিলেন বন্ধুদের সঙ্গে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন