আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধিঃ আদিতমারীতে প্রকাশ্য বাজারে গাজাঁ সেবনের দায়ে রাশেদুল রাশেদুল ইসলাম (৩১) নামের এক কুখ্যাত সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শত টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সে লালমনিরহাট সদর উপজেলার ভোলার চওড়া এলাকার আব্দুল লতিফের ছেলে।
আদিতমারী থানা পুলিশ সুত্রে জানাগেছে, মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার সাপ্টীবাড়ী বাজারে প্রকাশ্য গাজাঁ সেবন করতে ছিল। এ সময় বাজারের নৈশ প্রহরী শফিকুল ইসলাম তাকে আটক করে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে সে নিজের দোষ স্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার প্রকাশ্য গাঁজা সেবনের দায়ে রাশেদুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ শত টাকা অর্থদন্ড প্রদান করেন।আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিককে বলেন, দণ্ডপ্রাপ্ত গাজাঁ সেবনকারীকে দুপুরে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 































