ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আজ রাতেই ইরানে সর্বোচ্চসংখ্যক হামলার হুমকি যুক্তরাষ্ট্রের

ইরানে আজ রাতেই সর্বোচ্চ সংখ্যক হামলা চালানোর হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
শুক্রবার ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ হুমকি দেন। খবর আল–জাজিরা।

পিট হেগসেথ বলেন, আজ আবারও ইরান এবং তেহরানের আকাশে আমেরিকার চালানো সর্বোচ্চ সংখ্যক হামলার দিন হবে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে এ পর্যন্ত ইরানের ১৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এটাকে অনেক বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি। হেগসেথ বলেন, আমরা তাদের গুরুত্বপূর্ণ সব সক্ষমতা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি।

প্রসঙ্গত, ট্রাম্প যখন মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আগামী সপ্তাহে ইরানে কঠোর হামলা চালানোর হুমকি দিলেন, তখন তার প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ আজই ইরান এবং তেহরানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চসংখ্যক হামলার দিন হবে বলে হুমকি দিলেন।

এদিকে ইরানে অপারেশন ‘এপিক ফিউরি’ নামে হামলার অংশ হিসেবে ইতোমধ্যে ছয় হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এসব হামলার মধ্যে ৬০টি জাহাজ এবং ৩০টি মাইন বসানোর নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল কমান্ড।

বৃহস্পতিবার (১২ মার্চ) সেন্টকমের প্রকাশ করা নতুন তথ্য অনুযায়ী, ইরানে হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কমান্ড সেন্টার, অস্ত্র উৎপাদন কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সাবমেরিন এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

ইসরাইলের সেনাবাহিনী তেহরানে নতুন করে বিমান হামলার ঘোষণা দিয়েছে এবং সেখানকার অধিবাসীদের বরাত দিয়ে বিবিসি নিউজ ফার্সি জানিয়েছে, এসব হামলা ভোর প্রায় ৫টা পর্যন্ত তীব্রভাবে চলেছে।

শুক্রবার সকালে আরাকে বিমান হামলার বহু ছবি প্রচার হয়েছে। কারাজ থেকেও একই ধরনের খবর সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

আজ রাতেই ইরানে সর্বোচ্চসংখ্যক হামলার হুমকি যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ১০:১৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ইরানে আজ রাতেই সর্বোচ্চ সংখ্যক হামলা চালানোর হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
শুক্রবার ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ হুমকি দেন। খবর আল–জাজিরা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন