ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আজ বাজারে আসছে নতুন টাকার নোট

বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক সিরিজের নতুন নোট আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাজারে আসছে। কাগুজে সব ধরনের নোটের পাশাপাশি এ নোট চলবে।

বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর স্বাক্ষরিত নতুন সিরিজের ১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা মূল্যমানের নোট ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে এসেছে। এরই ধারাবাহিকতায় এবার ৫০০ টাকার নতুন নোট বাজারে যুক্ত হচ্ছে।

নতুন ৫০০ টাকার নোটটির আকার ১৫২ মি.মি. × ৬৫ মি.মি.। নোটের সম্মুখভাগের বাম পাশে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত শাপলা ফুল। পেছনে মুদ্রিত রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। জলছাপে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ইলেকট্রোটাইপ জলছাপে ‘৫০০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। নোটটিতে সবুজ রঙের আধিক্য ব্যবহার করা হয়েছে।

নোটটিতে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে সম্মুখভাগের ডান কোণায় মুদ্রিত মূল্যমান ‘৫০০’ রঙ পরিবর্তনশীল নিরাপত্তা কালি দিয়ে ছাপা হয়েছে-নোট নাড়াচাড়া করলে রঙ সবুজ থেকে নীল হয় এবং ভেতরের কোনাকুনি ‘৫০০’ লেখা স্পষ্ট হয়।

সম্মুখভাগের বামদিকে রয়েছে ৪ মি.মি. চওড়া লাল ও স্বর্ণালী রঙের পেঁচানো নিরাপত্তা সুতা, যা নাড়াচাড়া করলে লাল অংশ সবুজে রূপ নেয়। এতে ‘৫০০ টাকা’ লেখা থাকে, যা আলোর বিপরীতে ধরে দেখা যায়। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের ডানদিকের নিচে পাঁচটি ছোট উঁচু বৃত্ত রাখা হয়েছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এবার ‘নিট’ পরীক্ষা বাতিলের দাবিতে সোচ্চার থালাপতি বিজয়ের দল

আজ বাজারে আসছে নতুন টাকার নোট

আপডেট সময় ০১:১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক সিরিজের নতুন নোট আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাজারে আসছে। কাগুজে সব ধরনের নোটের পাশাপাশি এ নোট চলবে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন