ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হাতীবান্ধায় সতী নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সতী নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল (টেপাই জাল)  জব্দ করে ধ্বংস করা হয়েছে।‎১৫/০৬/২৬ সোমবার উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী এলাকায় অবস্থিত সতী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্বীপ জন মিত্র। অভিযান চলাকালে নদীতে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে ধ্বংস করা হয়।এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত থেকে কারিগরি ও আইনগত সহায়তা প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মোঃ আসাদুল্লাহ্। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অভিযানে অংশগ্রহণ করেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের জালের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণের ফলে নদী ও জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই মৎস্য সম্পদ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বীপ জন মিত্র জানান, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্টদের আইন মেনে মাছ আহরণের আহ্বান জানান তিনি। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নদী ও জলাশয়ে অবৈধ জালের ব্যবহার বন্ধে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে— যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

হাতীবান্ধায় সতী নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ

হাতীবান্ধায় সতী নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ

আপডেট সময় ১২:৪৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬