ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
আলোচিত:

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

শাশুড়ির সর্বনাশের অভিযোগে গ্রেপ্তার, জামিনে বেরিয়েই চাচি শাশুড়িকে কুপ্রস্তাব

লালমনিরহাটের হাতীবান্ধায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চাচি শাশুড়িকে মারধর, মানসিক নির্যাতন এবং তার বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় পাঁচজনের নাম উল্লেখ করে অভিযোগ দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পশ্চিম হলদিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর অভিযোগ, স্বামী অন্যত্র বিয়ে করার পর প্রায় এক বছর ধরে তার ভাতিজিজামাই মনিরুজ্জামান বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। রাত-বিরাতে তাকে উত্ত্যক্তও করতেন। বিষয়টি পরিবারের সদস্যদের জানালেও কোনো প্রতিকার পাননি তিনি। পরে স্থানীয়দের কাছে বিষয়টি জানালে মনিরুজ্জামান ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন এবং বসতঘর ভাঙচুর করেন।

স্থানীয় বাসিন্দা লাভলী বেগম বলেন, মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে ওই নারীকে উত্ত্যক্ত করতেন। সোমবার তাকে মারধরের পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুর এবং টাকা-পয়সাসহ বিভিন্ন জিনিস নিয়ে যাওয়া হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে মনিরুজ্জামান বলেন, এসব অভিযোগ মিথ্যা। বরং তার স্ত্রীকে ওই পক্ষের লোকজন মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছেন।

ভুক্তভোগী নারী অভিযোগ করেন, তার স্বামী প্রায় দেড় বছর আগে অন্যত্র বিয়ে করেন। এরপর ২০২৪ সালে মনিরুজ্জামান তার শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় তার শাশুড়ি নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে মামলা করলে মনিরুজ্জামানকে র‍্যাব গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। জামিনে বের হওয়ার পর তাকে একইভাবে ফাঁদে ফেলার চেষ্টা ব্যর্থ হয়ে নির্যাতন ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার হাতীবান্ধা থানায় পাঁচজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জান সরকার বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

শাশুড়ির সর্বনাশের অভিযোগে গ্রেপ্তার, জামিনে বেরিয়েই চাচি শাশুড়িকে কুপ্রস্তাব

শাশুড়ির সর্বনাশের অভিযোগে গ্রেপ্তার, জামিনে বেরিয়েই চাচি শাশুড়িকে কুপ্রস্তাব

আপডেট সময় ১২:১৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ আগস্ট ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চাচি শাশুড়িকে মারধর, মানসিক নির্যাতন এবং তার বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় পাঁচজনের নাম উল্লেখ করে অভিযোগ দেওয়া হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন