ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

যত পাপ কামিয়েছি, সব ধুয়ে মরতে চাই’-ভাইরাল বক্তব্য নিয়ে মুখ খুললেন পপি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • 4

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ভাইরাল পোস্টে দাবি করা হয়, তিনি নাকি বলেছেন- যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।

তবে এ দাবি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ অভিনেত্রী।

তার মন্তব্যটি ভাইরাল হওয়ার পর একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পপি বলেন, তিনি কখনোই চলচ্চিত্রকে পাপের জায়গা হিসেবে দেখেননি। বরং ফিল্মই তার জীবনের সবচেয়ে সম্মানজনক ও পবিত্র জায়গা।

এ অভিনেত্রী বলেন, ফিল্ম আমার পেশা, আমার দ্বিতীয় পরিবার। এ ইন্ডাস্ট্রি থেকেই উপার্জন করেছি, পরিবার চালিয়েছি। আমি কেন ফিল্মকে পাপ বলব?

তিনি জানান, একটি ব্যক্তিগত প্রসঙ্গে পরিবারের প্রতি ক্ষোভ থেকে বলা কিছু কথাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তার ভাষায়-আমি বলেছিলাম জীবনে কিছু অমানুষকে লালন করেছি, নিজের জন্য না ভেবে পরিবারের জন্য নিজেকে উজাড় করে দিয়েছি, সেই অর্থে কথাটি বলেছিলাম। কিন্তু সেটিকে সম্পূর্ণ ভিন্নভাবে ছড়িয়ে আমাকে অপমান করা হয়েছে।

পপি মনে করেন, একজন শিল্পীর দীর্ঘ ক্যারিয়ার ও ত্যাগকে সম্মান করা সবার দায়িত্ব। তিনি বলেন, প্রায় তিন দশক চলচ্চিত্রে কাজ করেছেন এবং ইন্ডাস্ট্রির প্রতিটি মানুষের অবদান তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে।

অভিনেত্রীর দাবি-ফিল্ম থেকে চলে গেলেই কি সম্মান চলে যাবে? আমি যতদিন বেঁচে থাকব, চলচ্চিত্রের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা অটুট থাকবে।

দীর্ঘদিন অভিনয়ের বাইরে থাকা এই অভিনেত্রী জানান, বর্তমানে তিনি স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে সুখে আছেন। নিয়মিত নামাজ-রোজা পালন করছেন এবং শান্তিপূর্ণ পারিবারিক জীবনেই সময় দিচ্ছেন।

অভিনয়ে ফেরার সম্ভাবনা কম হলেও ভবিষ্যতে প্রযোজনায় কাজ করার আগ্রহ রয়েছে বলে জানান পপি। একইসঙ্গে ভক্ত ও সহকর্মীদের প্রতি তার অনুরোধ, যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর বক্তব্য বিশ্বাস বা প্রচার না করতে। সেইসঙ্গে পপি এও বলেন-মৃত্যুর আগ পর্যন্ত চলচ্চিত্রের মানুষদের নিয়ে আমার মুখ থেকে একটি বাজে শব্দও বের হবে না।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

জিয়া হত্যার নেপথ্যে কারা? ৪৫ বছর পর মোজাফফরের ফোনে নতুন তথ্য

যত পাপ কামিয়েছি, সব ধুয়ে মরতে চাই’-ভাইরাল বক্তব্য নিয়ে মুখ খুললেন পপি

আপডেট সময় ১২:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ভাইরাল পোস্টে দাবি করা হয়, তিনি নাকি বলেছেন- যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন