ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইরানে দীর্ঘমেয়াদি সামরিক পরিকল্পনায় যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের নির্দেশ দিলেই কয়েক সপ্তাহব্যাপী টানা অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন দুই মার্কিন কর্মকর্তা। সংবেদনশীল সামরিক পরিকল্পনার কারণে তারা নাম প্রকাশ করেননি। খবর রয়টার্সের
কর্মকর্তারা জানান, সম্ভাব্য এই অভিযান আগের এককালীন হামলার চেয়ে অনেক বেশি বিস্তৃত হতে পারে। এতে কেবল পারমাণবিক স্থাপনা নয়, ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। এমন পরিস্থিতি দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও গুরুতর সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত সপ্তাহে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকরা তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন। তবে একই সময়ে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক শক্তি জড়ো করছে ওয়াশিংটন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) পেন্টাগন জানায়, আরও একটি বিমানবাহী রণতরী অঞ্চলটিতে পাঠানো হচ্ছে। এর সঙ্গে যুক্ত হবে হাজারো সেনা, যুদ্ধবিমান ও গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার।

উত্তর ক্যারোলিনায় মার্কিন সেনাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে উঠেছে।
তিনি মন্তব্য করেন, কখনও কখনও ভয় দেখাতে হয়- এটাই পরিস্থিতি সামাল দেওয়ার উপায়।
হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, ইরান প্রশ্নে প্রেসিডেন্টের সামনে সব বিকল্পই খোলা রয়েছে। তবে সম্ভাব্য দীর্ঘমেয়াদি অভিযানের বিষয়ে পেন্টাগন আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

গত বছর যুক্তরাষ্ট্র দুটি বিমানবাহী রণতরী মোতায়েন করে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। জুন মাসের ‘মিডনাইট হ্যামার’ অভিযানে যুক্তরাষ্ট্র থেকে উড়ে যাওয়া স্টেলথ বোমারু বিমান সরাসরি হামলা চালায়। জবাবে ইরান কাতারে একটি মার্কিন ঘাঁটিতে সীমিত পাল্টা আঘাত হানে।

বর্তমান পরিকল্পনা আগের চেয়ে অনেক বেশি জটিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। সম্ভাব্য টানা অভিযানে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কারণে মার্কিন বাহিনীর ওপর ঝুঁকি বাড়তে পারে। পাল্টাপাল্টি হামলা দীর্ঘায়িত হলে তা পুরো মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

এদিকে, ওয়াশিংটনে সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে তা অবশ্যই ইসরায়েলের নিরাপত্তা-স্বার্থ সুরক্ষিত করতে হবে।

ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তারা পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আলোচনার অংশ করার প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রশ্ন ফাঁস ‘ঘোর পাপ’, জড়িতদের কড়া শাস্তির বার্তা মোদির

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইরানে দীর্ঘমেয়াদি সামরিক পরিকল্পনায় যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০২:৫৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের নির্দেশ দিলেই কয়েক সপ্তাহব্যাপী টানা অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন দুই মার্কিন কর্মকর্তা। সংবেদনশীল সামরিক পরিকল্পনার কারণে তারা নাম প্রকাশ করেননি। খবর রয়টার্সের
কর্মকর্তারা জানান, সম্ভাব্য এই অভিযান আগের এককালীন হামলার চেয়ে অনেক বেশি বিস্তৃত হতে পারে। এতে কেবল পারমাণবিক স্থাপনা নয়, ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। এমন পরিস্থিতি দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও গুরুতর সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত সপ্তাহে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকরা তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন। তবে একই সময়ে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক শক্তি জড়ো করছে ওয়াশিংটন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) পেন্টাগন জানায়, আরও একটি বিমানবাহী রণতরী অঞ্চলটিতে পাঠানো হচ্ছে। এর সঙ্গে যুক্ত হবে হাজারো সেনা, যুদ্ধবিমান ও গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন