ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ভূপাতিত: মেহর নিউজ

ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান হয়েছে বলে তিনজন মার্কিন সূত্র জানিয়েছে, যা ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের আগের দাবির সঙ্গেও মিলছে। সেই যুদ্ধবিমানে পাইলটদের খুঁজতে মার্কিন একটি উদ্ধারকারী হেলিকপ্টার ওই এলাকায় গেলে সেটিকেও ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের মেহর নিউজ এজেন্সি।

মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছে।

এদিকে, সিএনএনের একটি বিশ্লেষণে ইরানি গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলো পর্যালোচনা করে বলা হয়েছে, ধ্বংসাবশেষটি যুক্তরাষ্ট্রের ‘এফ-১৫’ যুদ্ধবিমানের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগ বা হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, কাতারভিত্তিক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে মার্কিন পাইলটদের আটক বা বন্দি হওয়া চলমান সংঘাতের গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও মার্কিন যুদ্ধবিমান—যার মডেল ‘এফ-৩৫’ বলে দাবি করা হলেও তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ভূপাতিত হওয়ার পর দুই মার্কিন পাইলট ইরানের ভূখণ্ডে নিখোঁজ রয়েছেন।

তবে, ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছিল, বিমানটির মডেল ‘এফ-১৫’, যা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বিশ্লেষণের সাথে মিলে যায়।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ফাইনালের পর কাতারে আবারও মুখোমুখি হতে পারে স্পেন-আর্জেন্টিনা

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ভূপাতিত: মেহর নিউজ

আপডেট সময় ০১:৩২:১১ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান হয়েছে বলে তিনজন মার্কিন সূত্র জানিয়েছে, যা ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের আগের দাবির সঙ্গেও মিলছে। সেই যুদ্ধবিমানে পাইলটদের খুঁজতে মার্কিন একটি উদ্ধারকারী হেলিকপ্টার ওই এলাকায় গেলে সেটিকেও ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের মেহর নিউজ এজেন্সি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন