লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শালবন এলাকায় বন বিভাগের সরকারি আবাসিক ভবনের ওপর পড়ে রয়েছে দুটি বড় শালগাছ। দীর্ঘদিন ধরে গাছ দুটি এ অবস্থায় থাকায় ভবনে বসবাসকারী বন কর্মকর্তা ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে একটি গাছ পড়ে আছে মূল ফটকের প্রবেশপথে। এতে স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে সরেজমিনে শালবন এলাকায় গিয়ে দেখা যায়, বন কর্মকর্তার সরকারি বাসভবনের টিনের চালের ওপর দুটি বড় শালগাছ পড়ে রয়েছে। এতে ছাদ ও ভবনের কাঠামোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। অপর একটি গাছ মূল ফটকের প্রবেশপথের রাস্তায় পড়ে থাকায় যানবাহন ও মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি ওই আবাসিক ভবনে পরিবার নিয়ে বসবাস করেন বন কর্মকর্তা খায়রুল ইসলাম। ঝড়-বৃষ্টি কিংবা দমকা বাতাসে পড়ে থাকা গাছের ডালপালা বা অংশবিশেষ ভেঙে নিচে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি টিনের ছাদের ওপর থাকা গাছের ভারে ভবনের ছাদ ও কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।
বন কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, “গাছ দুটি পড়ে থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”
স্থানীয় বাসিন্দারা জানান, বসতবাড়ির ওপর ও প্রবেশপথে বড় গাছগুলো দীর্ঘদিন ধরে পড়ে থাকলেও এখনো অপসারণ করা হয়নি। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। দ্রুত গাছগুলো অপসারণের পাশাপাশি ভবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা। স্থানীয়দের আরও দাবি, শালবন এলাকায় ঝুঁকিপূর্ণ ও মরণাপন্ন গাছগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে সরকারি আবাসিক ভবনে বসবাসকারী বন কর্মকর্তা ও তাঁর পরিবারের নিরাপত্তার কথা বিবেচনায় করে পড়ে থাকা গাছগুলো দ্রুত অপসারণ করার দাবিও জানান তারা ।
ব্রেকিং
মূল ফটকের প্রবেশপথেও একটি গাছ, দ্রুত অপসারণের দাবি
বন কর্মকর্তার মাথার ওপর দুই শালগাছ যেন মরণফাঁদ, আতঙ্কে পরিবার
-
মোঃ নজরুল ইসলাম - আপডেট সময় ০৫:৩৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
- 0
আরও পড়ুন
পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
জনপ্রিয় সংবাদ



























