ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বগুড়ায় সড়কে প্রাণ গেল ৩ জনের, দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রাকের ধাক্কা

বগুড়ায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় তিনজন নিহত ও অন্তত দুজন আহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) সকালে ছিলিমপুর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ফ্লাইওভারের ওপর ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া মহানগরীর ছিলিমপুর এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ফ্লাইওভারে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। রোববার সকাল ৮টার দিকে ঢাকাগামী অপর একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেন। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির কেবিন দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে দুজন নিহত ও অন্তত দুজন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক মহাসড়কের ওপর পড়ে থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক করতে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি হাফিজুর রহমান জানান, ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রয়েছে। যানবাহনগুলো সার্ভিস লেন দিয়ে চলাচল করছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

বাবাকে শেষবারের মতো বিদায় জানাতে রোজারিওতে মেসি

বগুড়ায় সড়কে প্রাণ গেল ৩ জনের, দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রাকের ধাক্কা

আপডেট সময় ১১:১৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ৯ আগস্ট ২০২৬

বগুড়ায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় তিনজন নিহত ও অন্তত দুজন আহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) সকালে ছিলিমপুর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ফ্লাইওভারের ওপর ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন