ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়নের নতুন তারিখ ঘোষণা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর আওতায় নবনিযুক্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের পদায়ন আবারও পেছানো হয়েছে। ১১ অক্টোবরের পরিবর্তে আগামী ১৮ অক্টোবর পদায়নের নতুন তারিখ নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়।

একই সঙ্গে নবনিযুক্ত শিক্ষকদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণের সময়ও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে অনুরোধ করা হয়েছে।

এর আগে গত ১ অক্টোবর নবনিযুক্ত শিক্ষকরা নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। ৪ অক্টোবর তাদের পদায়নের কথা ছিল। তবে পরে তা পিছিয়ে ১১ অক্টোবর নির্ধারণ করা হয়। এবার দ্বিতীয় দফায় সময় বাড়িয়ে ১৮ অক্টোবর করা হলো।

গত ৪ অক্টোবর থেকে নবনিযুক্ত শিক্ষকদের পাঁচ দিনব্যাপী পরিচিতিমূলক ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শুরু হয়।

১৪ হাজার ৩৮৪ জন নিয়োগের সুপারিশ

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১০ লাখ ৮০ হাজারের বেশি প্রার্থী আবেদন করেন। এর মধ্যে ৬৯ হাজার ২৬৫ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন।

২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে ৬১ জেলায় ১৪ হাজার ৩৮৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

এরপর নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, ডোপ টেস্ট ও একাধিক ধাপে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হয়। দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া শেষে গত ২৪ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়গুলো নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে। তাদের ১ অক্টোবরের মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল।

ভেরিফিকেশনে বাদ পড়ায় তৈরি হয় অনিশ্চয়তা

চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও পুলিশ ভেরিফিকেশনে বেশ কয়েকজনের নাম বাদ পড়ায় নিয়োগপ্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়। এর প্রতিবাদে নিয়োগবঞ্চিত অনেক প্রার্থী আন্দোলনে নামেন।

পরবর্তী সময়ে নিয়োগবঞ্চিত প্রার্থীদের অধিকাংশই নিয়োগপত্র পান।

এদিকে নবনিযুক্ত শিক্ষকদের পদায়নের তারিখ দ্বিতীয় দফায় পিছিয়ে ১৮ অক্টোবর নির্ধারণ করায় তাদের কর্মস্থলে যোগদানের অপেক্ষার সময় আরও বাড়ল।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

সরকারি ব্যাংকের ১১ জিএমকে ডিএমডি পদে পদোন্নতি

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়নের নতুন তারিখ ঘোষণা

আপডেট সময় ১০:১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর আওতায় নবনিযুক্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের পদায়ন আবারও পেছানো হয়েছে। ১১ অক্টোবরের পরিবর্তে আগামী ১৮ অক্টোবর পদায়নের নতুন তারিখ নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন