ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

নেপালে আকস্মিক বন্যায় ভয়াবহ বিপর্যয়, নিহত ১৬, নিখোঁজ ৩৮৪

তিব্বত থেকে আসা আকস্মিক বন্যায় নেপালে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। এতে দেশটির বেশ কয়েকটি গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ও পানিতে ভেসে গেছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের নুয়াকোট ও ধাদিং জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ আকস্মিক বন্যায় ভোতে কোশি নদীর পানি প্রবল স্রোতে বিভিন্ন এলাকা ভাসিয়ে নিয়ে যায়। নেপালি সংবাদমাধ্যমে বলা হয়েছে, সীমান্তের তিব্বত অংশ থেকে আসা পানির ঢলে এ বন্যার সৃষ্টি হয়। এতে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ১০৫ জন ভারতীয়সহ আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।

নেপাল পুলিশের কেন্দ্রীয় মুখপাত্র ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) অবিনারায়ণ কাফলেকে উদ্ধৃত করে ‘নেপাল নিউজ’ জানিয়েছে, এখন পর্যন্ত নুয়াকোট ও ধাদিং জেলা থেকে অন্তত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বহু মানুষ নিখোঁজ

নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত এলাকা থেকে অন্তত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক। বিদেশিদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এছাড়া রসুয়া জেলায় নেপাল পুলিশের অন্তত ২৬ সদস্য এখনো নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। সশস্ত্র পুলিশ বাহিনীও জানিয়েছে, তাদের সাত সদস্য নিখোঁজ রয়েছেন।

দুর্যোগকবলিত এলাকায় হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলা দলের সদস্য মোতায়েন করেছে নেপাল সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।’

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা, শতাধিক নিহত; নিখোঁজ শত শত পর্যটক

নেপালে আকস্মিক বন্যায় ভয়াবহ বিপর্যয়, নিহত ১৬, নিখোঁজ ৩৮৪

আপডেট সময় ০৭:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ আগস্ট ২০২৬

তিব্বত থেকে আসা আকস্মিক বন্যায় নেপালে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। এতে দেশটির বেশ কয়েকটি গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ও পানিতে ভেসে গেছে। খবর এনডিটিভির।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন