ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর উদ্যোগে বুড়িমারী এক্সপ্রেস চালুর দাবি

ঢাকা-বুড়িমারী রুটে চলাচলকারী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি সরাসরি বুড়িমারী স্টেশন থেকে চালুর দাবি জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। এ বিষয়ে তিনি রেলপথ মন্ত্রীর কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন।

চিঠিতে মন্ত্রী উল্লেখ করেন, ২০১৪ সালের ১২ মার্চ ‘বুড়িমারী এক্সপ্রেস’ উদ্বোধন করা হলেও ট্রেনটি বর্তমানে লালমনিরহাট থেকে ঢাকা পর্যন্ত চলাচল করছে। এতে সীমান্তবর্তী বুড়িমারী, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী এলাকার যাত্রীদের লালমনিরহাটে এসে ট্রেনে উঠতে হয়। ফলে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে এবং সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।

তিনি আরও বলেন, বুড়িমারী স্থলবন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। ভারত, ভুটান ও নেপালের সঙ্গে আমদানি-রপ্তানিতে এই বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ট্রেনটি বুড়িমারী থেকে চালু হলে সীমান্তাঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও যাত্রী চলাচলে গতি আসবে বলে তিনি চিঠিতে উল্লেখ করেন।

এ প্রেক্ষিতে লালমনিরহাট-বুড়িমারী রেলপথ ও বুড়িমারী রেলস্টেশনের প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতি গ্রহণ করে দ্রুত ঢাকা-বুড়িমারী সরাসরি ট্রেন চালুর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

সংশ্লিষ্ট মহলের মতে, প্রস্তাবটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ফাইনালের পর কাতারে আবারও মুখোমুখি হতে পারে স্পেন-আর্জেন্টিনা

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর উদ্যোগে বুড়িমারী এক্সপ্রেস চালুর দাবি

আপডেট সময় ০৮:০২:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬

ঢাকা-বুড়িমারী রুটে চলাচলকারী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি সরাসরি বুড়িমারী স্টেশন থেকে চালুর দাবি জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। এ বিষয়ে তিনি রেলপথ মন্ত্রীর কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন