ঢাকা ১১:৪০ অপরাহ্ন, সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই আসন্ন শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) স্তরে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

আগের মতো কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ এবং মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে কলেজগুলোতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান।

আগামী ১০ আগস্ট চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করার কথা রয়েছে।ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য আগের মতো একটি খসড়া নীতিমালা তৈরি করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর চূড়ান্ত নীতিমালা প্রকাশ করা হবে।

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত ছিল।

পরিসংখ্যান অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

হামের উপসর্গে আরও ৩ প্রাণহানি

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

আপডেট সময় ০৫:৫৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ আগস্ট ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই আসন্ন শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) স্তরে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন