ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আদিতমারীতে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বে-সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতি লালমনিরহাট আদিতমারী উপজেলার শাখার ত্রি-বার্ষিক নির্বাচন বিপুল উৎসাহ উদ্দিপনা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগষ্ট) সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল এন্ড কলেজে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সংগঠনের ৪৫২ জন ভোটারের মধ্যে ৪৪৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব থাকা দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে সারপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তালেব বাদশা ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হরিদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান গনি পেয়েছেন ২০৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মহিষখোচা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো. শাহজাহান আলী ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পলাশী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মোজাফফর রহমান পেয়েছেন ১৩৬ ভোট এবং ক্যাশিয়ার পদে গন্ধমরুয়া স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক নিশি কান্ত ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভাদাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জন্মেজ্বয় রায় পেয়েছেন ১৯৬ ভোট।
ত্রি-বার্ষিক নির্বাচনে ৩টি পদের জন্য ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং পেশাগত স্বার্থ রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

রাষ্ট্রপতি নির্বাচনে লড়াইয়ের ঘোষণা জামায়াতের

আদিতমারীতে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৩৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ আগস্ট ২০২৬

বে-সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতি লালমনিরহাট আদিতমারী উপজেলার শাখার ত্রি-বার্ষিক নির্বাচন বিপুল উৎসাহ উদ্দিপনা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগষ্ট) সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল এন্ড কলেজে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সংগঠনের ৪৫২ জন ভোটারের মধ্যে ৪৪৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব থাকা দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন