ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

বাংলা পঞ্জিকা অনুযায়ী পৌষ ও মাঘ শীতের প্রধান দুই মাস। তার আগেই পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় অনুভূত হতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। তবে সারা দেশের বাসিন্দাদের পুরোপুরি শীতের আমেজ পেতে অপেক্ষা করতে হবে আরও এক মাসের বেশি সময়।

শীত কবে নামবে এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, চলতি বছর নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই সারা দেশে শীতের প্রকোপ দৃশ্যমান হতে শুরু করবে।

তিনি জানান, এবার শীতের প্রভাব দীর্ঘায়িত হতে পারে এবং আগামী ফেব্রুয়ারি পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে। এ সময় রাজধানীর তাপমাত্রা নেমে আসতে পারে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে।

এই আবহাওয়াবিদের মতে, নভেম্বরের প্রথম সপ্তাহেই দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের আগমন ঘটতে পারে। তবে তৃতীয় সপ্তাহ থেকে দেশের অধিকাংশ এলাকায় শীতের আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়বে, আর জানুয়ারিতে তীব্রতা থাকবে সবচেয়ে বেশি। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর দিনের তাপমাত্রা আবার বাড়তে শুরু করতে পারে বলেও জানান তিনি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি

দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

আপডেট সময় ০৩:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বাংলা পঞ্জিকা অনুযায়ী পৌষ ও মাঘ শীতের প্রধান দুই মাস। তার আগেই পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় অনুভূত হতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। তবে সারা দেশের বাসিন্দাদের পুরোপুরি শীতের আমেজ পেতে অপেক্ষা করতে হবে আরও এক মাসের বেশি সময়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন