ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন দাখিল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুইজন এবং জামায়াতে ইসলামী, খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্রেসের একজন করে প্রার্থী রয়েছেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) মনোনয়নপত্র দাখিল শেষে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখা এই তথ্য জানিয়েছে।

মনোনয়নপত্র দাখিলকারীদের তালিকায় প্রথমে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।

বিএনপির দুই প্রার্থী হলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. আব্দুল আলীম নিজামী।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খালেদুল ইসলাম। এ ছাড়া বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। আর ভোটগ্রহণ ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন দাখিল

আপডেট সময় ১০:৪৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুইজন এবং জামায়াতে ইসলামী, খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্রেসের একজন করে প্রার্থী রয়েছেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন