ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

মন্ত্রণালয়কে ইবাদতের স্থান হিসেবে দেখেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমার প্রতি আস্থা রেখে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এই মন্ত্রণালয় আমার জন্য এবাদতখানা। আপনারা শিক্ষকরা যদি একজন ছাত্রকে মানুষ বানাতে পারেন সেটা আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে থাকবে। আপনাদের জন্য এটা এবাদতখানা।
শুক্রবার (২৭ মার্চ) বিকালে কুমিল্লা শিক্ষাবোর্ড সম্মেলন কক্ষে শিক্ষাবোর্ড কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় আর নকল চলবে না। হাসিনা সরকার আসার পর দেশে নকলে সয়লাব হয়ে গিয়েছিল। এখন থেকে নকল করে পরীক্ষা আর চলবে না। সেক্ষেত্রে শিক্ষকদের ভূমিকাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, পাবলিক পরীক্ষায় নকল শুরু করেছিলেন শিক্ষকরা, বন্ধও করেছিলেন শিক্ষকরা। একজন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করে, ডিসি জেলার সামগ্রিক বিষয় দেখেন। কিন্তু আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা। শিক্ষকদের হাত ধরেই আমাদের সন্তানরা সুশিক্ষিত এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।

নকল বন্ধের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগের আমলের মতো পরীক্ষা এদেশে আর হবে না। তখন শিক্ষকদের হাতে দুইটা কলম থাকত। একটা কালো আরেকটা লাল। কালো কলম দিয়ে শিক্ষকরা ছাত্রদের খাতায় লিখে দিতেন। শিক্ষকরা নকল সরবরাহ করতেন। এখন থেকে তা বন্ধ। আগামী পরীক্ষা হবে নকলমুক্ত পরীক্ষা।

তিনি আরও বলেন, সামনে এসএসসি পরীক্ষা। প্রতিটা কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। শুধু পরীক্ষার সময়ই না, প্রতিটি প্রতিষ্ঠান সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এমএম শরীফুল করীম, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাশার, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়াসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

পরবর্তীতে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

হামে মৃতের সংখ্যা ৮২৫, নতুন করে প্রাণ গেল আরও ৫ জনের

মন্ত্রণালয়কে ইবাদতের স্থান হিসেবে দেখেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৯:১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমার প্রতি আস্থা রেখে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এই মন্ত্রণালয় আমার জন্য এবাদতখানা। আপনারা শিক্ষকরা যদি একজন ছাত্রকে মানুষ বানাতে পারেন সেটা আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে থাকবে। আপনাদের জন্য এটা এবাদতখানা।
শুক্রবার (২৭ মার্চ) বিকালে কুমিল্লা শিক্ষাবোর্ড সম্মেলন কক্ষে শিক্ষাবোর্ড কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন