ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সাবেক রাজউক চেয়ারম্যান ইকবালের কারাদণ্ড ১৪ বছর

পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীসহ আটজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকার নবম বিশেষ জজ আব্দুস সালাম মঙ্গলবার এর রায় ঘোষণা করেন।

পৃথক দুই ধারায় তাদের এই সাজা দেওয়া হয়েছে।

এছাড়া বরাদ্দ দুটি প্লট বাতিল করেন আদালত। মামলার অপর আসামিরা হলেন, রাজউকের সাবেক সদস্য এস ডি ফয়েজ, ওয়াহেদুল ইসলাম, জাফর উল্লাহ, জহুরুল হক, রেজাউল করিম তরফদার।

এছাড়া প্লট গ্রহিতা শওকত আজীজ এবং আশফাক আজীজ। এছাড়া প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে বৈধ আবেদনকারীদের সুযোগ না দিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছেন। এছাড়া, জামানত প্রত্যাহার করে নেওয়ার পর, আবেদন বাতিল হওয়া সত্বেও উদ্দেশ্যমূলকভাবে লাভবান হওয়ার ইচ্ছায় ২ জনকে মোট ১০ কাটার দুটি প্লট বরাদ্দ পাইয়ে দেয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন দুদকের আইনজীবী খন্দকার শামিম হোসেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

আজ বিশ্ব মান দিবস

সাবেক রাজউক চেয়ারম্যান ইকবালের কারাদণ্ড ১৪ বছর

আপডেট সময় ০৩:২২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীসহ আটজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকার নবম বিশেষ জজ আব্দুস সালাম মঙ্গলবার এর রায় ঘোষণা করেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন