গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৬০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২৫ ১জন, চট্টগ্রাম বিভাগে ৩১৯ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৩১৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৩ জন, খুলনা বিভাগে ২৭৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৯ জন, রাজশাহী বিভাগে ১৩২ জন, রংপুর বিভাগে ৬২ জন রয়েছে
ন।
অনলাইন ডেস্ক : 


























