ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪০২

রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য।

শনিবার (৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বিভাগওয়ারী গ্রেপ্তারের মধ্যে রয়েছে— মিরপুর বিভাগে সর্বোচ্চ ১০৫ জন, মতিঝিল বিভাগে ৬১ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, ওয়ারী বিভাগে ৪৫ জন, লালবাগ বিভাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, রমনা বিভাগে ৩০ জন, গুলশান বিভাগে ২৩ জন এবং গোয়েন্দা বিভাগে ২ জন।

ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪২৮ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪২৮

অভিযান পরিচালনাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি, ৭টি চাপাতি, ৪টি রামদা, প্লাস, ৮ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা, ৫ ক্যান বিয়ার, ৩টি মোবাইল ফোন ও ১টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধে প্রাণ গেল ছোট ভাইয়ের, বড় ভাইসহ আটক ২

রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪০২

আপডেট সময় ১১:০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন