ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

মূল ফটকের প্রবেশপথেও একটি গাছ, দ্রুত অপসারণের দাবি

বন কর্মকর্তার মাথার ওপর দুই শালগাছ যেন মরণফাঁদ, আতঙ্কে পরিবার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শালবন এলাকায় বন বিভাগের সরকারি আবাসিক ভবনের ওপর পড়ে রয়েছে দুটি বড় শালগাছ। দীর্ঘদিন ধরে গাছ দুটি এ অবস্থায় থাকায় ভবনে বসবাসকারী বন কর্মকর্তা ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে একটি গাছ পড়ে আছে মূল ফটকের প্রবেশপথে। এতে স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে।
‎বুধবার (২৬ আগস্ট) বিকেলে সরেজমিনে শালবন এলাকায় গিয়ে দেখা যায়, বন কর্মকর্তার সরকারি বাসভবনের টিনের চালের ওপর দুটি বড় শালগাছ পড়ে রয়েছে। এতে ছাদ ও ভবনের কাঠামোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। অপর একটি গাছ মূল ফটকের প্রবেশপথের রাস্তায় পড়ে থাকায় যানবাহন ও মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে।
‎বন বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি ওই আবাসিক ভবনে পরিবার নিয়ে বসবাস করেন বন কর্মকর্তা খায়রুল ইসলাম। ঝড়-বৃষ্টি কিংবা দমকা বাতাসে পড়ে থাকা গাছের ডালপালা বা অংশবিশেষ ভেঙে নিচে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি টিনের ছাদের ওপর থাকা গাছের ভারে ভবনের ছাদ ও কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।
‎বন কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, “গাছ দুটি পড়ে থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”
‎স্থানীয় বাসিন্দারা জানান, বসতবাড়ির ওপর ও প্রবেশপথে বড় গাছগুলো দীর্ঘদিন ধরে পড়ে থাকলেও এখনো অপসারণ করা হয়নি। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। দ্রুত গাছগুলো অপসারণের পাশাপাশি ভবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা। স্থানীয়দের আরও দাবি, শালবন এলাকায় ঝুঁকিপূর্ণ ও মরণাপন্ন গাছগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে সরকারি আবাসিক ভবনে বসবাসকারী বন কর্মকর্তা ও তাঁর পরিবারের নিরাপত্তার কথা বিবেচনায় করে পড়ে থাকা গাছগুলো দ্রুত অপসারণ করার দাবিও জানান তারা ।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে— যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

বন কর্মকর্তার মাথার ওপর দুই শালগাছ যেন মরণফাঁদ, আতঙ্কে পরিবার

মূল ফটকের প্রবেশপথেও একটি গাছ, দ্রুত অপসারণের দাবি

বন কর্মকর্তার মাথার ওপর দুই শালগাছ যেন মরণফাঁদ, আতঙ্কে পরিবার

আপডেট সময় ০৫:৩৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শালবন এলাকায় বন বিভাগের সরকারি আবাসিক ভবনের ওপর পড়ে রয়েছে দুটি বড় শালগাছ। দীর্ঘদিন ধরে গাছ দুটি এ অবস্থায় থাকায় ভবনে বসবাসকারী বন কর্মকর্তা ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে একটি গাছ পড়ে আছে মূল ফটকের প্রবেশপথে। এতে স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে।
‎বুধবার (২৬ আগস্ট) বিকেলে সরেজমিনে শালবন এলাকায় গিয়ে দেখা যায়, বন কর্মকর্তার সরকারি বাসভবনের টিনের চালের ওপর দুটি বড় শালগাছ পড়ে রয়েছে। এতে ছাদ ও ভবনের কাঠামোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। অপর একটি গাছ মূল ফটকের প্রবেশপথের রাস্তায় পড়ে থাকায় যানবাহন ও মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে।
‎বন বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি ওই আবাসিক ভবনে পরিবার নিয়ে বসবাস করেন বন কর্মকর্তা খায়রুল ইসলাম। ঝড়-বৃষ্টি কিংবা দমকা বাতাসে পড়ে থাকা গাছের ডালপালা বা অংশবিশেষ ভেঙে নিচে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি টিনের ছাদের ওপর থাকা গাছের ভারে ভবনের ছাদ ও কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।
‎বন কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, “গাছ দুটি পড়ে থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”
‎স্থানীয় বাসিন্দারা জানান, বসতবাড়ির ওপর ও প্রবেশপথে বড় গাছগুলো দীর্ঘদিন ধরে পড়ে থাকলেও এখনো অপসারণ করা হয়নি। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। দ্রুত গাছগুলো অপসারণের পাশাপাশি ভবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা। স্থানীয়দের আরও দাবি, শালবন এলাকায় ঝুঁকিপূর্ণ ও মরণাপন্ন গাছগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে সরকারি আবাসিক ভবনে বসবাসকারী বন কর্মকর্তা ও তাঁর পরিবারের নিরাপত্তার কথা বিবেচনায় করে পড়ে থাকা গাছগুলো দ্রুত অপসারণ করার দাবিও জানান তারা ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন