ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পুলিশ লাইনসের কক্ষে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ

বগুড়া পুলিশ লাইনসের ভেতর থেকে থেকে আরিফুল ইসলাম (৪০) নামে এক এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে পুলিশ লাইন্স কর্মস্থলের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্র জানায়, এএসআই আরিফুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘরিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি বগুড়া পুলিশ লাইন্সে বেতার শাখায় কর্মরত ছিলেন। আরিফুল বেতার শাখার ভবনের দ্বিতীয় তলায় অন্য সদস্যদের সঙ্গে থাকতেন। তার স্ত্রী ও সন্তানরা গ্রামের বাড়িতে থাকেন। বৃহস্পতিবার রাতেও তাকে স্বাভাবিক দেখা যায়। শুক্রবার সকালে দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে সহকর্মীরা খোঁজাখুঁজি করতে থাকেন।

একপর্যায়ে বেলা ১০টার দিকে পাশের একটি ওয়ার্কশপের কক্ষের দরজা ভেতর থেকে আটকানো থাকায় সবার সন্দেহ হয়। পরে জানালা দিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ ও অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, এএসআই আরিফুল ইসলাম মানসিক কোনো কারণে আত্মহত্যা করে থাকতে পারেন। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে কোনো পারিবারিক কলহের তথ্য পাওয়া যায়নি। মানসিক কোনো চাপের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ডোমারে ট্রাকচাপায় ৪ জন নিহত: ঘাতক চালক বগুড়া থেকে গ্রেফতার

পুলিশ লাইনসের কক্ষে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ

আপডেট সময় ০৭:২৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

বগুড়া পুলিশ লাইনসের ভেতর থেকে থেকে আরিফুল ইসলাম (৪০) নামে এক এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে পুলিশ লাইন্স কর্মস্থলের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্র জানায়, এএসআই আরিফুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘরিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি বগুড়া পুলিশ লাইন্সে বেতার শাখায় কর্মরত ছিলেন। আরিফুল বেতার শাখার ভবনের দ্বিতীয় তলায় অন্য সদস্যদের সঙ্গে থাকতেন। তার স্ত্রী ও সন্তানরা গ্রামের বাড়িতে থাকেন। বৃহস্পতিবার রাতেও তাকে স্বাভাবিক দেখা যায়। শুক্রবার সকালে দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে সহকর্মীরা খোঁজাখুঁজি করতে থাকেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন