ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইরান পরিস্থিতির উন্নতির কারণে স্বর্ণের বাজার অনেকটা স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার (১৯ মে) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্পট গোল্ডের দাম ০.১ শতাংশ কমেছে।

রয়টার্স বলছে, সাম্প্রতিক অস্থিরতার পর বিনিয়োগকারীরা এখন পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছেন। ঠিক এই কারণে স্পট গোল্ডের দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫৬০.৩৯ ডলারে দাঁড়িয়েছে। তবে জুন ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারস ০.১ শতাংশ বেড়ে ৪,৫৬৩.৫০ ডলার হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের মূল নজর এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের এপ্রিল বৈঠকের কার্যবিবরণীর দিকে। বুধবার প্রকাশিত হতে যাওয়া এ নথি থেকে সুদের হার নিয়ে ভবিষ্যৎ নীতির ইঙ্গিত মিলতে পারে। তাই নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণে ঝুঁকেছে তারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। যাতে আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ তৈরি হয়। ইরানের পক্ষ থেকে ওয়াশিংটনে নতুন শান্তি প্রস্তাব পাঠানোর পর এই সিদ্ধান্ত আসে।

এতে তেলের দাম ২ শতাংশের বেশি কমে যায় এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমে। যদিও স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়।

অন্য মূল্যবান ধাতুর বাজারেও পতন দেখা গেছে। স্পট সিলভার ১.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৭৬.৬৩ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ০.৫ শতাংশ কমে ১,৯৬৯.৮৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.২ শতাংশ কমে ১,৪০১.৭৪ ডলারে দাঁড়িয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন

আপডেট সময় ১২:০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইরান পরিস্থিতির উন্নতির কারণে স্বর্ণের বাজার অনেকটা স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার (১৯ মে) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্পট গোল্ডের দাম ০.১ শতাংশ কমেছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন