ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হাতীবান্ধায় তিস্তা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের ৩০ হাজার টাকা জরিমানা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন হক।
২৭/৩/২৬ শুক্রবার বিকালে  উপজেলার সিন্দুর্না ইউনিয়নের মজিবর রহমান ও জহুরুল হক তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু কাটছিলেন-এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন হক জানান, পরিবেশ রক্ষা ও নদী ভাঙন প্রতিরোধে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকলকে আইন মেনে চলার আহ্বান জানান।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং ভাঙনের ঝুঁকি বাড়ছে। তাই এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে— যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

হাতীবান্ধায় তিস্তা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৯:১৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন হক।
২৭/৩/২৬ শুক্রবার বিকালে  উপজেলার সিন্দুর্না ইউনিয়নের মজিবর রহমান ও জহুরুল হক তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু কাটছিলেন-এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন হক জানান, পরিবেশ রক্ষা ও নদী ভাঙন প্রতিরোধে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকলকে আইন মেনে চলার আহ্বান জানান।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং ভাঙনের ঝুঁকি বাড়ছে। তাই এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন