ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: রোকন উদ্দিন বাবুল এমপি

লালমনিরহাট-২,আদিতমারী-কালিগঞ্জ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, সুস্থ্য ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে।
তিনি সোমবার (৩১ আগষ্ট) সকালে লালমনিরহাট আদিতমারী উপজেলা প্রশাসনের আয়োজনে, প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপা্ণর কর্মসূচির অংশ হিসেবে সরকারী আদিতমারী জিএস স্কুল এন্ড মাঠে মাঠে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ৭ দিন ব্যাপী মেলায় প্রীতি ফুটবল ম্যাচ,প্রীতি ভলিবল ম্যাচ,সাঁতার প্রতিযোগিতা, হাডুডু খেলা,পালাগানসহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী দেশীয় খাবার উপলক্ষে ভলিবল ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলায় প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তরুণ প্রজন্মকে মোবাইল ও ডিভাইসের আসক্তি,মাদক ও জুয়া থেকে দূরে সরিয়ে মাঠমুখী করতে প্রতিটি এলাকায় নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহমর্মিতা শেখায়। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের শারীরিক ও মানসিকভাবে গঠন করার পাশাপাশি দেশ গঠনে ভূমিকা রাখতে উৎসাহিত করে। আমাদের সরকার ও স্থানীয় প্রশাসন তরুণদের জন্য মাঠের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নিয়মিত টুর্নামেন্ট আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ।” এজন্য প্রতিটি উপজেলায় একটি খেলাধুলার জন্য স্টুডিয়াম নির্মান করা হবে। পাশাপাশি গ্রাম পর্যায় থেকে যাতে ভাল খেলোয়ার তৈরি হয় তার জন্যও মাঠ তৈরি করা হবে।
বক্তব্য শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও গাছের চারা তুলে দেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার গুঞ্জন বিশ্বাস,সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম,প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোসুমী আকতার,উপজেলা প্রকৌশলী ফজলুল হক,মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ আদিতমারী ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল ফাত্তাহ,সরকারী আদিতমারী জিএস মডেল স্কুল কলেজের প্রধান শিক্ষক শওকাত আরা সিদ্দিকা,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হবি,সাবেক আহবায়ক কমিটির সদস্য আব্দুর রউফ রুবেল। পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান ভেন প্রমূখ উপস্থিত।
শেষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালাগান পরিবেশিত হয়।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

জিয়া হত্যার নেপথ্যে কারা? ৪৫ বছর পর মোজাফফরের ফোনে নতুন তথ্য

সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: রোকন উদ্দিন বাবুল এমপি

আপডেট সময় ১০:০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

লালমনিরহাট-২,আদিতমারী-কালিগঞ্জ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, সুস্থ্য ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে।
তিনি সোমবার (৩১ আগষ্ট) সকালে লালমনিরহাট আদিতমারী উপজেলা প্রশাসনের আয়োজনে, প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপা্ণর কর্মসূচির অংশ হিসেবে সরকারী আদিতমারী জিএস স্কুল এন্ড মাঠে মাঠে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ৭ দিন ব্যাপী মেলায় প্রীতি ফুটবল ম্যাচ,প্রীতি ভলিবল ম্যাচ,সাঁতার প্রতিযোগিতা, হাডুডু খেলা,পালাগানসহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী দেশীয় খাবার উপলক্ষে ভলিবল ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলায় প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তরুণ প্রজন্মকে মোবাইল ও ডিভাইসের আসক্তি,মাদক ও জুয়া থেকে দূরে সরিয়ে মাঠমুখী করতে প্রতিটি এলাকায় নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহমর্মিতা শেখায়। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের শারীরিক ও মানসিকভাবে গঠন করার পাশাপাশি দেশ গঠনে ভূমিকা রাখতে উৎসাহিত করে। আমাদের সরকার ও স্থানীয় প্রশাসন তরুণদের জন্য মাঠের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নিয়মিত টুর্নামেন্ট আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ।” এজন্য প্রতিটি উপজেলায় একটি খেলাধুলার জন্য স্টুডিয়াম নির্মান করা হবে। পাশাপাশি গ্রাম পর্যায় থেকে যাতে ভাল খেলোয়ার তৈরি হয় তার জন্যও মাঠ তৈরি করা হবে।
বক্তব্য শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও গাছের চারা তুলে দেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার গুঞ্জন বিশ্বাস,সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম,প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোসুমী আকতার,উপজেলা প্রকৌশলী ফজলুল হক,মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ আদিতমারী ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল ফাত্তাহ,সরকারী আদিতমারী জিএস মডেল স্কুল কলেজের প্রধান শিক্ষক শওকাত আরা সিদ্দিকা,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হবি,সাবেক আহবায়ক কমিটির সদস্য আব্দুর রউফ রুবেল। পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান ভেন প্রমূখ উপস্থিত।
শেষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালাগান পরিবেশিত হয়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন