ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সাতকানিয়ায় র‍্যাবের অভিযানে ৭ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ আটক ১

মাদক বিরোধী অভিযানে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা এলাকা হতে ৭ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন মাদক কারবারি আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রাক জব্দ করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট নিয়ে মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক যোগে কক্সবাজার হতে চট্টগ্রাম শহরের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৭ জুলাই ২০২৬ইং তারিখ আনুমানিক সকাল ১১৪৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন বিওসি মোড়স্থ বায়তুশ শরফ মসজিদের সামনে কক্সবাজার-চট্টগ্রাম গামী পাঁকা রাস্তার উপর একটি অস্থায়ী চেক পোস্টের মাধ্যমে গাড়ী তল্লাশী শুরু করে। তল্লাশীর এক পর্যায়ে একটি হলুদ রংয়ের ট্রাক (যার রেজি নং-ঢাকা মেট্রো-ট-১৬-৩৫০৪) চেক পোষ্টে পৌছালে র‌্যাব সদস্যরা ট্রাকের ড্রাইভার অভিযুক্ত মোঃ কামাল উদ্দিন সিকদার(৫০), পিতা-মৃত ফরিদ আলম সিকদার, সাং-মধ্যম হলদিয়া, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। পরর্তীতে ট্রাকটির ড্রাইভিং সিটের ডান পাশে চেম্বারে বিশেষ কৌশলে রক্ষিত কালো রংয়ের পলিথিনের উপর স্কচটেপ দ্বারা মোড়ানো ০২টি বান্ডেলে ২০টি করে মোট ৪০টি নীল পলিজিপার প্যাকে সর্বমোট ৭ হাজার ৮৫০পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ২৩ লক্ষ ৫৫ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধার পূর্বক জব্দকৃত মাদকদ্রব্য এবং মাদকদ্রব্য পরিহবনে ব্যবহৃত ট্রাক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

পুলিশসহ সরকারি কর্মকর্তাদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা

সাতকানিয়ায় র‍্যাবের অভিযানে ৭ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ আটক ১

আপডেট সময় ০২:৫৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মাদক বিরোধী অভিযানে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা এলাকা হতে ৭ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন মাদক কারবারি আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রাক জব্দ করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন