রৌমারী উপজেলায় মাহে রমজান মাস উপলক্ষে ন্যাশনাল ফর অ্যালায়েন্স এর অর্থায়নে ও সেন্টার ফর সোস্যাল ডেভেলপম্য্যান্ট কুড়িগ্রাম সিএসডিকে’র সহযোগিতায় ৪৫ জন দরিদ্র পরিবারের মাঝে চাউল, সোয়াবিন তেল, গোলআলু, ডিম, মসুর ডাইল ও মুরগী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের চর সাজাই আশ্রয়ণ কেন্দ্রে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএসডিকে’র নির্বাহী পরিচালক মো. আবু হানিফ মাস্টার। এসময় আরো উপস্থিত ছিলেন সিএসডিকে’র সহকারি পরিচালক হারুন অর রশিদ সাকিল, মো. এরশাদুল হক মাস্টার, সাংবাদিক শফিকুল ইসলাম, শাহাদত হোসেন, আবু কাওসার লেবু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে সিএসডিকে সামাজিক সংগঠনটি কাজ করে যাচ্ছে। রৌমারী ও রাজিবপুর উপজেলার বিভিন্ন চর এলাকায় সংস্থাটির কার্যক্রম চালিয়ে আসছেন। ওইসব চর এলাকায় হত-দরিদ্রদের মাঝে ছাগল বিতরণও করা হয়েছে। উপকারভুগিরা ন্যাশনাল ফর অ্যালায়েন্স কর্তৃপক্ষ সহ সকলের জন্য দোয়া করেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
মাজহারুল ইসলাম ,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : 





























