ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে লেইস (LAISE) প্রশিক্ষণের ৩য় ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন

রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে লেইস (LAISE) প্রশিক্ষণের ৩য় ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান আজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলার নবীন শিক্ষকরা অংশগ্রহণ করেন। কলেজের হলরুমে বিকাল ২টা ৩০ মিনিটে অংশগ্রহণকারীরা অনুষ্ঠানে যুক্ত হন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুভ সূচনা করা হয়। পরে আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ আব্দুর রাজ্জাক, সহযোগী অধ্যাপক রংপুর সরকারি টিচার্স   ট্রেনিং কলেজ রংপুর ও  ফোকাল পয়েন্ট ও কোর্স কো-অর্ডিনেটর, লেইস প্রজেক্ট।

প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন মোঃ রিপন মিঞা (আইডি-৪৫৮৯), সহকারী শিক্ষক (বাংলা), কাঁঠালবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সদর। এছাড়া মহিলা প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য দেন মোছা. ফারজানা খাতুন (আইডি-৪৫২৫), সহকারী শিক্ষক (বাংলা), পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গাইবান্ধা। বক্তারা তাদের বক্তব্যে প্রশিক্ষণের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রত্যাশা তুলে ধরেন।

প্রধান অতিথি জনাব মীর্জা মোহাম্মদ আলী রেজা, যুগ্মসচিব (পরিকল্পনা অধিশাখা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, তার বক্তব্যে বলেন—বর্তমান প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার সাথে খাপ খাওয়াতে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। লেইস (LAISE) প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষকদের আধুনিক শিক্ষণ কৌশল আয়ত্তে সহায়তা করবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, মেধাবী প্রশিক্ষণার্থীদের জন্য বিদেশ ভ্রমণের বিশেষ সুযোগ থাকায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, উপ-প্রকল্প পরিচালক, লেইস প্রজেক্ট এবং জনাব মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সহকারী একান্ত সচিব, তাদের বক্তব্যে এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, এ উদ্যোগ শিক্ষকদের পেশাগত উন্নয়ন ঘটাবে এবং শিক্ষার্থীদের জন্য পাঠদান আরও কার্যকর ও আকর্ষণীয় করে তুলবে।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে ৩য় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

সভাপতিত্ব করেন প্রফেসর মো. আবু বকর সিদ্দিক সরকার, অধ্যক্ষ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর। এ সময় আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোছা. লুবনা আখতার এবং কোর্স কো-অর্ডিনেটর ড. ফিরোজ কবীর মন্ডল, সহযোগী অধ্যাপক সহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোছা. শামীমা নাসরিন, সহযোগী অধ্যাপক এবং আসাদুজ্জামান সরকার, প্রভাষক।

উল্লেখ্য, এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষকরা আধুনিক শিক্ষণ পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার এবং শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

পরিশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে লেইস (LAISE) প্রশিক্ষণের ৩য় ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেট সময় ১১:৪১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে লেইস (LAISE) প্রশিক্ষণের ৩য় ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান আজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলার নবীন শিক্ষকরা অংশগ্রহণ করেন। কলেজের হলরুমে বিকাল ২টা ৩০ মিনিটে অংশগ্রহণকারীরা অনুষ্ঠানে যুক্ত হন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন