ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ভোটকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও উন্নতি ঘটেনি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে, শিগগিরই এর সমাধান হবে বলেও প্রত্যাশা করেন তিনি।

সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে সরকার এখনও কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি, যা সরকারের ব্যর্থতা। সেইসাথে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়নি। তবে বিএনপি আশাবাদী খুব শিগগিরই এটির সমাধান হবে।’

ক্রিকেট বোর্ড, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা ও ক্রিকেটার মোস্তাফিজ ইস্যুতেও কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, ‘ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও আমাদের দেশের সম্মান জড়িত আছে। আমাদের দেশের একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা।’

এসময় বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘ক্রিকেট নিয়ে বোর্ডের (বিসিবি) যে সিদ্ধান্ত, বিএনপি এতে একমত। তবে ছোটখাটো বিষয়গুলো সমাধান করাই উত্তম।’

দেশের রাজনীতিতে ও এর কাঠামো পুনর্গঠনে ইতোপূর্বে বিএনপির অবদান সর্বাধিক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি পরীক্ষিত রাজনৈতিক দল। একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রের আসা, সংস্কার, মুক্ত সাংবাদিকতার পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা— সবকিছুই বিএনপি অতীতে করেছে।’

বিএনপি সরকার গঠন করলে তিস্তাসহ আন্তর্জাতিক ও অভিন্ন নদীগুলোর সুষ্ঠু পানিবণ্টন ইস্যুর সমস্যা সমাধান করবে বলেও জানান তিনি। বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা-পদ্মাসহ অন্যান্য অভিন্ন নদী গুলোর বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে ন্যায্য পানির হিস্যা আদায় করা হবে। ভারতের সাথে পারস্পরিক সম্মান রেখেই আমাদের দাবি আমরা আদায় করব। আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক করতে চাইলে তাদেরও বিরূপ আচরণ কমে যাবে।’

মির্জা ফখরুল বলেন, ‘বিদেশে থেকে যারা বড় বড় কথা বলে, তাদের কাছে ফ্যাসিস্ট হলো ফ্যাক্টর; আমাদের কাছে নয়। আমরা ফ্যাসিস্টদের তাড়াতে পাড়ি, মারতে জানি আবার মার খেতেও জানি।’

এসময় দলের চেয়ারম্যান তারেক রহমানের স্থগিত হওয়া উত্তরাঞ্চল সফর নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘উত্তরবঙ্গ তার পিতৃভূমি, পরবর্তীতে অবশ্যই তিনি সফর করবেন।’
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

সাহাবুদ্দিনের পদত্যাগ: জরুরি সংবাদ সম্মেলনে যা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভোটকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

আপডেট সময় ০১:২৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও উন্নতি ঘটেনি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে, শিগগিরই এর সমাধান হবে বলেও প্রত্যাশা করেন তিনি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন