ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের (কেন্দ্রীয় ব্যাংক) নীতিগত সিদ্ধান্ত কোন পথে হাঁটবে, তা বুঝতে দেশটির মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ তথ্যের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এই অপেক্ষার প্রভাবে মঙ্গলবার বিশ্ববাজারে স্বর্ণের দাম সামান্য কমেছে। তবে এর আগে দাম বেড়ে আড়াই মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছিল।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১১টা ৫০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি ০.৩ শতাংশ কমে ৪,৩৭৬.৩১ ডলারে নেমে আসে। দিনের শুরুতে দাম বেড়ে ৪,৪৩৪.৮৪ ডলারে উঠেছিল, যা গত ৫ জুনের পর সর্বোচ্চ। তখন এটি ১০০ দিনের মুভিং অ্যাভারেজ (যা বর্তমানে ৪,৩৮৭.৯২ ডলার) অতিক্রম করার চেষ্টা করেছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মার্কেটে দাম প্রায় ০.৫ শতাংশ বেড়ে ৪,৪৪১.১০ ডলারে স্থির হয়েছে।

জেনার মেটালস-এর ভাইস প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ মেটালস স্ট্র্যাটেজিস্ট পিটার গ্র্যান্ট বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিত হতে বাজার চলতি সপ্তাহের মূল্যস্ফীতির তথ্যের দিকে তাকিয়ে আছে।
বার্ষিক মূল্যস্ফীতি (সিপিআই) সহনীয় পর্যায়ে থাকলে তা স্বর্ণের বাজারের জন্য ইতিবাচক হবে বলেও মনে করেন তিনি।

বুধবার যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) এবং বৃহস্পতিবার উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) তথ্য প্রকাশের কথা রয়েছে। এর ওপর ভিত্তি করেই মুদ্রানীতির ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে।

এর আগে, গত শুক্রবার জুলাই মাসের দুর্বল কর্মসংস্থানের তথ্য প্রকাশের পর, আগামী মাসে ফেড সুদহার বাড়াবে—এমন ধারণা থেকে সরে আসেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে সেদিন স্বর্ণের দাম একলাফে ২.৪ শতাংশ বেড়ে গিয়েছিল।
পিটার গ্র্যান্ট আরও বলেন, গত সপ্তাহের হতাশাজনক কর্মসংস্থানের তথ্যের পর সেপ্টেম্বরে সুদহার বৃদ্ধির প্রত্যাশা কমে যাওয়ায় স্বর্ণের বাজারে এখনো বেশ ভালো দর হাঁকা হচ্ছে।

তবে সিএমই ফেডওয়াচ টুল-এর তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা এখনো সেপ্টেম্বরে সুদহার বাড়ার ৫০ শতাংশ এবং ডিসেম্বরে ৭৯ শতাংশ সম্ভাবনা দেখছেন।

ক্লিভল্যান্ড ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট বেথ হ্যাম্যাক সোমবার জানান, ভবিষ্যতে হঠাৎ করে সুদহার অনেক বেশি বাড়ানোর প্রয়োজনীয়তা এড়াতে এখন থেকেই ধীরে ধীরে তা বাড়ানোর উপযুক্ত সময় বলে তিনি মনে করেন। উল্লেখ্য, সাধারণত উচ্চ সুদহারের পরিবেশে স্বর্ণের মতো সুদবিহীন বিনিয়োগের আকর্ষণ কমে যায়।

ভূরাজনৈতিক ফ্রন্টে, শান্তি চুক্তির জন্য দেওয়া তেহরানের শর্তের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজস্ব দাবি তুলে ধরেছেন। তিনি যুদ্ধ, হামলা ও বিক্ষোভে নিহতদের জন্য ইরানকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে।

সূত্র: রয়টার্স

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

আপডেট সময় ০২:২৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের (কেন্দ্রীয় ব্যাংক) নীতিগত সিদ্ধান্ত কোন পথে হাঁটবে, তা বুঝতে দেশটির মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ তথ্যের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এই অপেক্ষার প্রভাবে মঙ্গলবার বিশ্ববাজারে স্বর্ণের দাম সামান্য কমেছে। তবে এর আগে দাম বেড়ে আড়াই মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছিল।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১১টা ৫০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি ০.৩ শতাংশ কমে ৪,৩৭৬.৩১ ডলারে নেমে আসে। দিনের শুরুতে দাম বেড়ে ৪,৪৩৪.৮৪ ডলারে উঠেছিল, যা গত ৫ জুনের পর সর্বোচ্চ। তখন এটি ১০০ দিনের মুভিং অ্যাভারেজ (যা বর্তমানে ৪,৩৮৭.৯২ ডলার) অতিক্রম করার চেষ্টা করেছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মার্কেটে দাম প্রায় ০.৫ শতাংশ বেড়ে ৪,৪৪১.১০ ডলারে স্থির হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন