ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
আলোচিত:

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বিশ্বকাপ ফাইনালে হাতাহাতির ঘটনায় আর্জেন্টিনার ৩ ফুটবলার ‘নিষিদ্ধ’

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মাঠে হাতাহাতি ও সংঘর্ষে জড়ানোর ঘটনায় আর্জেন্টিনার তিন ফুটবলারকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তাকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সংবাদটি প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপি।

ফিফার শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনাকে সাত ম্যাচ এবং থিয়াগো আলমাদাকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। একই ঘটনায় আর্জেন্টিনা দলের কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে সংঘর্ষে জড়ানোর ঘটনায় স্পেনের মিডফিল্ডার গাভিকেও এক ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। তাকে ৩০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে। একই অঙ্কের জরিমানা করা হয়েছে আলমাদাকে।

নিষেধাজ্ঞার পাশাপাশি পারেদেস ও মোলিনাকে ৯০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে। রবার্তো আয়ালাকে জরিমানা করা হয়েছে ৩০ হাজার ডলার।
২০২৬ বিশ্বকাপের ফাইনালে নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে একাধিক আর্জেন্টাইন খেলোয়াড় ও দলের কর্মকর্তারা স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ঘটনাটি তদন্তে গত মাসে একজন শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক প্রসিকিউটর নিয়োগ করেছিল ফিফা। তদন্ত শেষে এবার শাস্তির সিদ্ধান্ত জানানো হলো।

খেলোয়াড়দের পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকেও (এএফএ) বড় অঙ্কের জরিমানা করেছে ফিফা। বিভিন্ন শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এএফএকে ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা করা হয়েছে। ফিফার অভিযোগের মধ্যে রয়েছে ক্রীড়া ইভেন্টকে অ-ক্রীড়াসংশ্লিষ্ট প্রদর্শনের জন্য ব্যবহার, দলের অসদাচরণ এবং সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি।

এ ছাড়া আর্জেন্টিনাকে পরবর্তী দুটি ঘরের ম্যাচ ৫০ শতাংশ দর্শক নিয়ে আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এর মধ্যে একটি ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে।

ফিফা আরও জানিয়েছে, জরিমানার ১ লাখ ডলার বৈষম্যবিরোধী কর্মসূচিতে ব্যয় করতে হবে। আরও ১ লাখ ডলারের জরিমানা স্থগিত থাকবে এবং এর সঙ্গে প্রবেশনকাল প্রযোজ্য হবে।

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড় একটি ব্যানার প্রদর্শন করেছিলেন। সেখানে ব্রিটিশ নিয়ন্ত্রিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর আর্জেন্টিনার সার্বভৌমত্বের দাবি তুলে ধরা হয়। এই ঘটনাকেও ফিফার শৃঙ্খলাভঙ্গের অভিযোগের আওতায় নেওয়া হয়েছে।

ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, পারেদেসকে আর্জেন্টিনার হয়ে পরবর্তী ১০টি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে। মোলিনার নিষেধাজ্ঞার মেয়াদ সাত ম্যাচ এবং আলমাদার এক ম্যাচ।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ইতিহাসের এই দিনে : ২২ আগস্ট ২০২৬ইং

বিশ্বকাপ ফাইনালে হাতাহাতির ঘটনায় আর্জেন্টিনার ৩ ফুটবলার ‘নিষিদ্ধ’

আপডেট সময় ১০:১৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মাঠে হাতাহাতি ও সংঘর্ষে জড়ানোর ঘটনায় আর্জেন্টিনার তিন ফুটবলারকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তাকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সংবাদটি প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন