রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ১৫ জন শিক্ষককে সেরা শিক্ষকের সম্মাননা দেয়া হয়েছে। এই অনুষ্ঠানে দু’জন সংসদ সদস্য উপস্থিত থেকে শিক্ষকদের মাঝে সম্মননা স্মারক তুলে দেন। মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগাছায় সেরা শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আর প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, পীরগাছার সন্তান ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অবঃ) আব্দুল বাতেন।
উপজেলার তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুলের সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করে তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানে সংসদ সদস্য আখতার হোসেন বলেন, শিক্ষকরা জাতি গঠনের মূল কারিগর। তারা দেশের গর্ব। আপনার ক্লাসের সবচেয়ে প্রতিভাবান শিক্ষার্থীদের ঝরে যেতে দেবেন না। ক্লাসের বাইরেও তাদেরকে অতিরিক্ত সময় দিন। আসন্ন এসএসসি-দাখিল পরীক্ষার পর আমরা এলাকার ভার্সিটি, মেডিকেল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের দিয়ে পীরগাছা-কাউনিয়ায় সেমিনার বা ওয়ার্কসপ করবো। যাতে কর শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য সঠিক গাইডলাইন পায়।
এছাড়াও প্রধান আলোচক সংসদ সদস্য কর্নেল (অবঃ) আব্দুল বাতেন বলেন, আমার জন্মস্থান পীরগাছা। তাই পীরগাছার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তার অনেক পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নে তারা দুই এমপি একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। এ জন্য তিনি পীরগাছা উন্নয়ন বাস্তবায়ন কমিটি গঠনের কথা বলেন।
অনুষ্ঠানে ইউনিয়নের হাইস্কুল, মাদ্রাসা, কলেজ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক এবং গোলাম রহমান কলেজকে সেরা কলেজ হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা শিক্ষকের সম্মাননা প্রদান করেন। ##
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
ব্রেকিং
পীরগাছায় সেরা শিক্ষক সম্মাননা: এক মঞ্চে দুই এমপির ঐক্যের বার্তা
-
তাজরুল ইসলাম , পীরগাছা (রংপুর) প্রতিনিধি:- - আপডেট সময় ০৮:০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- 125
জনপ্রিয় সংবাদ




























