ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪

নোয়াখালী সদর উপজেলায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত মো. কবির (৪০) উপজেলার নোয়ান্নাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার নেয়ারপুর ইউনিয়নের দেবীপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে সুধারাম মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান।

পুলিশ জানায়, প্রথমে কবিরকে নোয়ান্নাই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারে রশি দিয়ে বেঁধে নির্যাতন চালানো হয়। এ সময় মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

পরে নেয়ারপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের কয়েকজন সেখানে আসেন। তারা দাবি করেন, কয়েকদিন আগে তাদের গ্রামে একটি চুরির ঘটনা ঘটেছে। সেখানকার সিসিটিভি ভিডিওতে কবিরকে দেখা গেছে। এরপর তারা একটি অটোরিকশায় করে কবিরকে দেবীপুর গ্রামে নিয়ে যান। সেখানে কবির মারা যান।

সুধারাম মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান ওসি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

আজ বিশ্ব মান দিবস

নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪

আপডেট সময় ১২:৪৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নোয়াখালী সদর উপজেলায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন