চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ জসিম প্রকাশ সিলেটি জসিম’কে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব ১৪, ময়মনসিংহ এর যৌথ আভিযানিক দল।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহনগরীর খুলশী থানার মামলা নং-০১(০৩)০৮ ধারা-৩৯৫/৩৯৭ পেনালকোড-১৮৬০ মামলায় দোষীসাব্যস্তক্রমে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত এবং ২০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি মোঃ জসিম প্রকাশ সিলেটি জসিম ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৮ আগস্ট ২০২৬ইং তারিখ আনুমানিক রাত ০১৫৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব ১৪, ময়মনসিংহ এর যৌথ আভিযানিক দল ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন গ্যাসলাইন এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ জসিম প্রকাশ সিলেটি জসিম(৩৯), পিতা-সরাফত আলী, সাং-মনসুরাবাদ, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি 
































