ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

টানা ১১ দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য

পবিত্র শবে কদর, ঈদুল ফিতর, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১১ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে ত্রি-দেশীয় বাণিজ্যিক কেন্দ্রখ্যাত লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে। এ সময় বন্দরের মাধ্যমে সব ধরনের পণ্যবাহী ট্রাকের চলাচল ও বাণিজ্যিক কার্যক্রম স্থগিত থাকবে।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বন্দরের ছুটি নির্ধারণ করতে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী সংগঠনের নেতাদের মধ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের ব্যবসায়ীরা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ছুটির সময়সূচি নির্ধারণ করেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে বন্দরে ছুটি থাকবে। এরপর ১৯ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। ঈদের ছুটি শেষে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আবারও ছুটি থাকবে। এ সময়ের সঙ্গে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি যুক্ত করে ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট ১১ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় বন্দরের মাধ্যমে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী ২৮ মার্চ থেকে যথারীতি বন্দরের সব ধরনের কার্যক্রম পুনরায় চালু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
তবে এই সময়েও বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, “ঈদ ও অন্যান্য সরকারি ছুটিকে সামনে রেখে অ্যাসোসিয়েশনের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে টানা ১১ দিন বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৮ মার্চ থেকে আবারও আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।
বুড়িমারী স্থলবন্দর পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানায়, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়ে তারা লিখিতভাবে অবহিত হয়েছেন।তবে এই সময়েও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ঈদকে কেন্দ্র করে ব্যবসায়ীরা ১১ দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে আমাদের চিঠি দিয়েছেন। ব্যবসায়ীরা কাজ না করলে বন্দরের আমদানি- রপ্তানি কার্যক্রমও স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায়।”
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার মুহাম্মদ মহি উদ্দিন বলেন, শবে কদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে ১৭ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন লিখিতভাবে জানিয়েছে।”
তিনি আরও জানান, এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার চালু থাকবে এবং সরকারি ছুটির দিন ছাড়া কাস্টমসের অভ্যন্তরীণ দাপ্তরিক কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।

ইতিহাসের এই দিনে : ৪ জুন ২০২৬ইং

টানা ১১ দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য

আপডেট সময় ০৮:৫৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬