ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ঝাড়ু হাতে শহর পরিস্কার করলেন ব্যারিস্টার সালেহী

স্বপ্নের উলিপুর গড়তে কাজ শুরু করেছি। প্রতিটি স্তরে পরিবর্তন আনতে চাই। যার অংশ হিসেবে আজ উলিপুর উপজেলার ময়লা আবর্জনা এবং হাসপাতালের পরিস্কার -পরিচ্ছন্নতা সম্পন্ন করতে নিজ হাতে ঝাড়ু ধরেছি। ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থা এবং যানজট নিরসনে নানা পরিকল্পনা হাতে নিয়েছি। ইতোমধ্যে অটো রিকসা, ভ্যাটসহ বিভিন্ন পৌর টোল মওকুফ করেছি। আগামী মাস থেকে আর কাউকে অবৈধভাবে টোল দিতে হবে না।
২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ৯টায় উলিপুর মসজিদুল হুদার সামন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে উপরোক্ত কথাগুলো বলেন কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
শহরের সড়কের দুই ধারে দীর্ঘদিনের ময়লা-আবর্জনা জমে থাকায় এলাকায় তীব্র দুর্গন্ধ ও পরিবেশ দূষণের সৃষ্টি হয়। এতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল। উলিপুর পৌর শহরের দীর্ঘদিনের পুঞ্জিভূত ময়লার স্তূপ ও জনদুর্ভোগ নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের মাহবুবুল আলম সালেহী। নিজ হাতে রাস্তা পরিষ্কার এবং ডাস্টবিন স্থাপনের মাধ্যমে তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, নিয়মিত তদারকি ও জনসচেতনতা বৃদ্ধি পেলে এলাকায় স্থায়ীভাবে পরিচ্ছন্ন পরিবেশ বজায় থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী জহুরুল ইসলাম, উলিপুর উপজেলা ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটন, জেলা ইউনিটের সদস্য খায়রুজ্জামান, বাজার দক্ষিণ শাখার সভাপতি আব্দুল হালিম, পৌর সেক্রেটারি মাহফুজুর রহমান, আব্দুর রাজ্জাক, উত্তর শাখা সভাপতি সাজেদুল ইসলাম, সেক্রেটারি আশরাফুল সহ উপজেলা শতাধিক নেতা কর্মীগণ এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ফাইনালের পর কাতারে আবারও মুখোমুখি হতে পারে স্পেন-আর্জেন্টিনা

ঝাড়ু হাতে শহর পরিস্কার করলেন ব্যারিস্টার সালেহী

আপডেট সময় ১২:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

স্বপ্নের উলিপুর গড়তে কাজ শুরু করেছি। প্রতিটি স্তরে পরিবর্তন আনতে চাই। যার অংশ হিসেবে আজ উলিপুর উপজেলার ময়লা আবর্জনা এবং হাসপাতালের পরিস্কার -পরিচ্ছন্নতা সম্পন্ন করতে নিজ হাতে ঝাড়ু ধরেছি। ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থা এবং যানজট নিরসনে নানা পরিকল্পনা হাতে নিয়েছি। ইতোমধ্যে অটো রিকসা, ভ্যাটসহ বিভিন্ন পৌর টোল মওকুফ করেছি। আগামী মাস থেকে আর কাউকে অবৈধভাবে টোল দিতে হবে না।
২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ৯টায় উলিপুর মসজিদুল হুদার সামন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে উপরোক্ত কথাগুলো বলেন কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
শহরের সড়কের দুই ধারে দীর্ঘদিনের ময়লা-আবর্জনা জমে থাকায় এলাকায় তীব্র দুর্গন্ধ ও পরিবেশ দূষণের সৃষ্টি হয়। এতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল। উলিপুর পৌর শহরের দীর্ঘদিনের পুঞ্জিভূত ময়লার স্তূপ ও জনদুর্ভোগ নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের মাহবুবুল আলম সালেহী। নিজ হাতে রাস্তা পরিষ্কার এবং ডাস্টবিন স্থাপনের মাধ্যমে তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, নিয়মিত তদারকি ও জনসচেতনতা বৃদ্ধি পেলে এলাকায় স্থায়ীভাবে পরিচ্ছন্ন পরিবেশ বজায় থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী জহুরুল ইসলাম, উলিপুর উপজেলা ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটন, জেলা ইউনিটের সদস্য খায়রুজ্জামান, বাজার দক্ষিণ শাখার সভাপতি আব্দুল হালিম, পৌর সেক্রেটারি মাহফুজুর রহমান, আব্দুর রাজ্জাক, উত্তর শাখা সভাপতি সাজেদুল ইসলাম, সেক্রেটারি আশরাফুল সহ উপজেলা শতাধিক নেতা কর্মীগণ এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন