ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

জাতীয় নির্বাচনের তফসিল সংশোধন

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ঘোষিত তফসিল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের সময় দুইদিন কমানো ও আপিল নিষ্পত্তির সময় দুইদিন বাড়ানো হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা ৫-১১ জানুয়ারির পরিবর্তে ৫-৯ জানুয়ারি করা হয়েছে। পাশাপাশি আপিল নিষ্পত্তির সময় ১২-১৮ জানুয়ারির পরিবর্তে ১০-১৮ জানুয়ারি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। সে অনুয়ায়ী, আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এরপর সংশোধিত তফসিল অনুযায়ী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে। ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপীল নিষ্পত্তি করা হবে।
এছাড়া, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। ২২ জানিয়ারি থেকে প্রার্থীরা প্রচারণার শুরু হবে। এই প্রচারণা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলবে। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ফিফা বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

জাতীয় নির্বাচনের তফসিল সংশোধন

আপডেট সময় ০৮:৫৫:০২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ঘোষিত তফসিল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের সময় দুইদিন কমানো ও আপিল নিষ্পত্তির সময় দুইদিন বাড়ানো হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন