ঢাকা ১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কুড়িগ্রামের উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার এটিএম আরিফ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে -ই- আলম সিদ্দিকী ‘র সঞ্চালনায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এস এম মেহেদী হাসান ,বজরা এল কে আমিন কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ওবায়দুর রহমান বুলবুল, উপজেলা শিক্ষা অফিসার নার্গিস ফাতেমা তোকদার,বিশিষ্ট সমাজসেবক মোত‌লেবুর রহমান, এন সি পি নেতা সাখাওয়াত হোসেন,উপজেলা যুব উন্নয়ন অফিসার ‌মো:ম‌নিরুল ইসলাম, তথ্য অফিসার ভাগ্যবন্দু রায়, উলিপুর প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক মাহমুদুল হাসান শাহীন , উলিপুর প্রেসক্লাবের সদস্য খালেক পারভেজ লালুসহ উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এটিএম আরিফ বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীত বাঙালির সাংস্কৃতিক ও সামাজিক চেতনাকে গভীরভাবে প্রভাবিত করেছে। নতুন প্রজন্মকে নজরুলের জীবন ও কর্মের সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাঁর মানবিক মূল্যবোধ ধারণ করার সুযোগ করে দিতেই এ ধরনের আয়োজন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। নজরুল বিষয়ক এ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করবে। উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচিত তিনটি নজরুল সংগীত পরিচালনা করেন শিক্ষার্থীরা।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: রোকন উদ্দিন বাবুল এমপি

উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট সময় ০৮:৪০:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ আগস্ট ২০২৬