ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ঈদযাত্রায় সড়কে থাকবে না চাঁদাবাজি, নৌপথে বাড়বে না ভাড়া

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ০৩:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  • 196

চাঁদা ও চাঁদাবাজি এক নয় জানিয়ে নৌ, রেল, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি জানিয়েছেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। নৌপথে ভাড়া বাড়বে না এবং সড়কে চাঁদাবাজি থাকবে না বলে জানান তিনি

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিতকরণার্থে প্রস্তুতিমূলক সভায় এই কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘নৌপথে ঈদে যাত্রা নিরাপদ করতে ২৬টির মতো সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবারের ঈদযাত্রা নিরাপদ হবে।’

চাঁদা ও চাঁদাবাজি এক নয় জানিয়ে তিনি বলেন, ‘চাঁদাবাজি অপরাধ, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। নৌপথে যাত্রা নির্বিঘ্ন করতে যাবতীয় ব্যবস্থা নেয়া হয়েছে, ভাড়া বাড়বে না।

শেখ রবিউল বলেন, ‘চাঁদাবাজি হচ্ছে সেটা জোর করে আদায় করা হয়। চাঁদাবাজি থাকবে না সড়কে। শ্রমিক মালিকের সমঝোতায় আদায়কৃত অর্থ চাঁদাবাজি নয়। এটা শ্রমিক কল্যাণে ব্যয় হয়।’

তিনি বলেন, ‘ঈদযাত্রায় নতুনত্ব সফলভাবে করতে পারার জন্য ব্যবস্থা নেয়া হবে। সড়কে যানবাহন থেকে চাঁদাবাজির সুযোগ নেই।’

প্রতিমন্ত্রীদের দফতর বণ্টনের কার্যক্রম নিয়ম মেনেই হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমি নিজে থেকে কিছু করিনি। কেবিনেট ডিভিশনের নির্দেশ মেনে করা হয়েছে।’
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

হাতীবান্ধায় ফিলিং স্টেশন গুলোতে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

ঈদযাত্রায় সড়কে থাকবে না চাঁদাবাজি, নৌপথে বাড়বে না ভাড়া

আপডেট সময় ০৩:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদা ও চাঁদাবাজি এক নয় জানিয়ে নৌ, রেল, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি জানিয়েছেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। নৌপথে ভাড়া বাড়বে না এবং সড়কে চাঁদাবাজি থাকবে না বলে জানান তিনি

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন