ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ইসরায়েলের দুই অঞ্চলে বিকট বিস্ফোরণ

ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলজুড়ে হঠাৎ করে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পরিবেশ। রাজধানী জেরুজালেম, বাণিজ্যিক শহর তেল আবিব এবং দক্ষিণের উপকূলীয় এলিয়াত সবখানেই এই বিস্ফোরণের আওয়াজ শোনা যায়।

ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরান থেকে ছোড়া নতুন দফার ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পরই দেশটির সামরিক বাহিনী সতর্কতা সাইরেন বাজায়। সেই সতর্কবার্তার কিছুক্ষণ পরপরই বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যেতে থাকে।

ইসরায়েলি সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন এলিয়াতকে লক্ষ্য করে আঘাত হানার চেষ্টা চালায়। অন্যদিকে আরুৎজ শেভা জানিয়েছে, ইরান, লেবানন ও ইয়েমেন এই তিন দিক থেকে সমন্বিতভাবে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আল জাজিরা
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ফাইনালের পর কাতারে আবারও মুখোমুখি হতে পারে স্পেন-আর্জেন্টিনা

ইসরায়েলের দুই অঞ্চলে বিকট বিস্ফোরণ

আপডেট সময় ১১:১৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলজুড়ে হঠাৎ করে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পরিবেশ। রাজধানী জেরুজালেম, বাণিজ্যিক শহর তেল আবিব এবং দক্ষিণের উপকূলীয় এলিয়াত সবখানেই এই বিস্ফোরণের আওয়াজ শোনা যায়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন