ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা লালমনিরহাট আদিতমারী উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট,আগারগাঁও,ঢাকা এর আয়োজনে, জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক রকিব হায়দার।
উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার কামরুল হাসান,জেলা পুলিশ (এ সার্কেল) ফজলুল হক,সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম, আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হক,উপজেলা নির্বিচন অফিসার উজ্জল হোসেন, প্রশিক্ষক ছিলেন নির্বাচন অফিসার রাজিব আহসান প্রশিক্ষণ কর্মশালার ৭২টি ভোট কেন্দ্রের জন্য ৭৬ জন ভোটগ্রহণ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 




























