লালমনিরহাট আদিতমারীতে বিএনপি চেয়ারপারসন,গনতন্ত্রের মা ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার (১৫ আগষ্ট) বিকেলে উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে,লালমনিরহাট-২ আদিতমারী কালিগঞ্জ আসনের এমপি রোকন উদ্দিন বাবুল এর সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য আব্দুর রউফ রুবেলের সঞ্চালনে মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন,জেলা কৃষকদলের সাধারন সম্পাদক এনামুল হক মাষ্টার,ভাদাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক,ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপন,পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম,সারপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম কাজল,মহিষখোচা ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া,কমলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাইদুল ইসলাম জুয়েল,দুর্গাপুর ইউনিয়ন বিএনপির যুবদলের সাবেক সভাপতি অলিউর রহমান ও উপজেলা কৃষকদলের সভাপতি শরিফুল ইসলাম মিঠু প্রমুখ।
শেষে মরহুমা বেগম খালেদা জিয়াসহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ব্রেকিং
আদিতমারীতে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালন
-
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- - আপডেট সময় ০৮:০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
- 6
জনপ্রিয় সংবাদ
































